রাফায়েল চুক্তি নিয়ে মিথ্যে বলছে সরকার: রাহুল
নয়াদিল্লি: প্রতিরক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আনলেন রাহুল গান্ধী। ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল যুদ্ধবিমানের কোনও চুক্তি হয়নি বলে লোকসভার বক্তব্যে উল্লেখ করলেন তিনি।
শুক্রবার অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন, ”প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল নিয়ে গোপন চুক্তি হয়েছে। কিন্তু আমি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে ওই চুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন, এরকম কোনও চুক্তি হয়নি।”
পাশাপাশি রাফায়েল নিয়ে চুক্তির দুর্নীতির অভিযোগও এনেছেন তিনি। তিনি জানিয়েছেন, ইউপিএ সরকার ৫২০ কোটি টাকায় এয়ারক্রাফট কিনত, কিন্তু নরেন্দ্র মোদী সেই চুক্তি ১৬০০০ কোটি টাকায় কেন করলেন, সেই প্রশ্নও তুলেছেন রাহুল।
The post রাফায়েল চুক্তি নিয়ে মিথ্যে বলছে সরকার: রাহুল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JF96Nk
via IFTTT
Comments
Post a Comment