ফের রোজভ্যালিতে ইডির হানা

স্টাফ রিপোর্টার,কলকাতা: মঙ্গলবার বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বেশ কয়েকটি গয়নার বিপণীতে হানা দিল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা। ইডির ছ’টি দল বাগুইআটি, হাওড়া, লেকমার্কেট, ঠাকুরপুকুর সহ রোজভ্যালির ছ’টি গয়নার বিপণীতে তল্লাশি চালায়৷ এর আগেও হাওড়ার রোজভ্যালির একটি জুয়েলারি শো-রুম অদ্রিজাতে তল্লাশি চালিয়ে কম্পিউটারের হার্ডডিস্ক, প্রয়োজনীয় নথি ছাড়াও কয়েক কোটি টাকার হিরে ও সোনার গয়না বাজেয়াপ্ত করেছে ইডি৷

ইডি সূত্রে খবর, অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি বাজার থেকে যে টাকা তুলেছিল, তার থেকে অনেকটাই অদ্রিজা গোল্ড কর্পোরেশন লিমিটেড নামে ওই সংস্থায় বিনিয়োগ করা হয়েছে৷ রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু মেয়ের নামে ওই সংস্থা তৈরি করেছিলেন৷ যাঁর মালিক ছিলেন স্ত্রী শুভ্রা কুণ্ডু৷

কিছুদিন আগে রোজভ্যালির জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই তালিকায় আছে দিঘা ও মন্দারমণিতে রোজভ্যালির বিলাসবহুল হোটেলও৷ এছাড়া তদন্তের সময়ে ইডি আধিকারিকরা জানতে পারেন রাজারহাট ও নিউটাউনের একাধিক জায়গায় সংস্থার প্রচুর জমি আছে৷ সেই জমিগুলিকেও বাজেয়াপ্ত করার পথে হাঁটছে ইডি৷

 

The post ফের রোজভ্যালিতে ইডির হানা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NIchGt
via IFTTT

Comments