শূন্য পেয়েও সহজেই ডাক্তারি পড়ছে শতাধিক পড়ুয়া
নয়াদিল্লি: শূন্য পেয়েও এমবিবিএসে ভর্তি হয়েছে ছাত্রছাত্রীরা। মেডিক্যালের এন্ট্রান্স NEET-এর ফলাফল প্রশ্ন তুলে দিচ্ছে ডাক্তারির ছাত্রছাত্রীদের মেধা নিয়ে। অন্তত ৪০০ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ১ থেকে ৯-এর মধ্যে। আর ১১০ জন পড়ুয়া পেয়েছে শূন্য বার তারও কম অর্থাৎ নেগেটিভ মার্কস।
এই পরীক্ষার যে নোটিফিকেশন প্রথমে দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে প্রত্যেক বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। কিন্তু পরে পারসেন্টাইল সিস্টেম চালু হয়ে যাওয়ায় আলাদা বিষয়ে প্রাপ্ত নম্বর কমে যায়। ‘টাইম অফ ইন্ডিয়া’ এই পরীক্ষার বিষয়ে একটি সমীক্ষা করে জানতে পেরেছে ১৯৯০ জন পড়ুয়ার মধ্যে ৭২০ জনের প্রাপ্ত নম্বর মাত্র ১৫০। মোট ৫৩০ জনের প্রাপ্ত নম্বরের অবস্থা খুবই শোচনীয়। কেউ পেয়েছে শূন্য, মাইনাস কিংবা ১ থেকে ৯। ফিজিক্স আর কেমিস্ট্রি দুটি বিষয়েই কেউ কেউ এত কম নম্বর পেয়েছে, তা সত্বেও তারা এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে।
এদের মধ্যে বেশির ভাগ পড়ুয়াই ভর্তি হয়েছে বেসরকারি কলেজে। বছরে অন্তত ১৭ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়তে হবে তাদের। হস্টেল বা লাইব্রেরির খরচ বাদেই এই টাকাটা দিতে হবে। অর্থাৎ, পয়সার জোর থাকলেও নিম্নমানের নম্বর পেয়েও এরা ভরতি হয়ে যাচ্ছে মেডিক্যালে। অর্থাৎ মেধার মূল্য ক্রমশ কমে যাচ্ছে।
এর মধ্যে অর্ধেক ছাত্রছাত্রী পড়বে ডিমড ইউনিভার্সিটিতে। যেসব জায়গায় নিজেদের বোর্ডেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাস করলে চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে কোনও বাধা থাকবে না।
২০১০ থেকে শুরু হয় NEET পরীক্ষা। নোটিফিকেশনে স্পষ্ট লেখা ছিল প্রত্যেক বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেলে তবেই এমবিবিএস পড়া যাবে। পরে ২০১২ তে সেই নিয়ম পাল্টে যায়। ৫০ শতাংশ কমে হয় ৪০ শতাংশ।
The post শূন্য পেয়েও সহজেই ডাক্তারি পড়ছে শতাধিক পড়ুয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L1Srtf
via IFTTT
Comments
Post a Comment