রাহুলের ভবিষ্যদ্বাণী সত্যি করে কি ‘ভূমিকম্প’ হবে?

নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিনে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে চলবে ভোটাভুটি৷ বুধবার টিডিপি সাংসদের আনা এই অনাস্থা প্রস্তাবকে মঞ্জুর করেন লোকসভা স্পীকার সুমিত্রা মহাজন৷ আর তারপরেই শুক্রবার এই বিষয়ে আলোচনার দিন স্থির হয়৷ তবে এই অনাস্থা প্রস্তাব যতটা আলোচনার কেন্দ্র রয়েছে, ঠিক ততোটাই উঠে আসছে রাহুল গান্ধী ভূমিকম্প সংক্রান্ত মন্তব্য৷

পড়ুন: ‘২০১৯-এর লোকসভা নির্বাচনের পর দেশ নতুন প্রধানমন্ত্রী পাবে’

অনাস্থা প্রস্তাবের ঠিক আগেই বিজেপি সাংসদ গিরিরাজ সিং রাহুল গান্ধীকে কটাক্ষ করে একটি ট্যুইট করেন৷ এই ট্যুইটে লেখা, ভূমিকম্পের আনন্দ নিতে প্রস্তুত হয়ে যান৷ উল্লেখ্য, রাহুল এর আগে বলেছিলেন সংসদে তাকে ১৫মিনিট বলতে দিলে ভূমিকম্প হয়ে যাবে, মোদী দাঁড়িয়ে থাকতে পারবেন না৷

প্রসঙ্গত, এই অনাস্থা প্রস্তাবে আলোচনার জন্য সব দলকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে৷ যেখানে ৪৪আসনের কংগ্রেসের ঝুলিতে এসেছে ৩৮ মিনিট৷ এই সময়ের মধ্যে রাহুল গান্ধী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখতে পারেন৷ অন্যদিকে বিজেপিকে সময় দেওয়া হয়েছে ৩ঘন্টা ৩৩মিনিট৷
অন্যদিকে রাহুলের এই ভূমিকম্প মন্তব্যে কর্ণাটক নির্বাচনী প্রচারের সময় মোদী কটাক্ষ করে বলেছিলেন, বিনা কাগজে রাহুল ১৫মিনিট বলেই দেখান!

শুক্রবার একই সুর শোনা যায় অভিনেতা, বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের গলাতেও৷ সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে সেই বক্তব্য তুলে ধরে-

The post রাহুলের ভবিষ্যদ্বাণী সত্যি করে কি ‘ভূমিকম্প’ হবে? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JDE6NQ
via IFTTT

Comments