দলের হুইপ অগ্রাহ্য করে আস্থা ভোটে হাজির থাকবেন না এই সাংসদ
হায়দরাবাদ: বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে তেলেগু দেশম পার্টি৷ শুক্রবার দলের সব সাংসদকে সংসদে হাজির থাকার নির্দেশ জারি করেছেন চন্দ্রবাবু নাইডু৷ অথচ দলের হুইপ অমান্য করে শুক্রবার সংসদের হাজির থাকবেন না তেলেগু দেশম পার্টির সাংসদ জে সি দিবাকর রেড্ডি৷ সংসদে হাজির না থাকার কারণ হিসাবে জানিয়েছেন, তিনি ‘ফেড আপ’৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দিবাকর রেড্ডি জানিয়েছেন, তিনি দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন৷ কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি নিজের বিরক্তের কথা গোপন করেননি৷ রেড্ডি বলেন, ‘‘আমি সংসদের অধিবেশনে যোগ দিতে যাব না৷ আপনারা বলতেই পারেন আমি দলের হুইপ অমান্য করছি৷ কিন্তু আমি কেন্দ্র ও রাজ্য সরকারের উপর বিরক্ত হয়ে পড়েছি৷ রাজনৈতিক ব্যবস্থার প্রতিও বীতশ্রদ্ধ হয়ে পড়েছি৷’’
দিল্লি যাবেন না বলে এখন তিনি অনন্তপুরে আছেন৷ জানিয়েছেন, এক সপ্তাহ পর নিজের বিচারধারা ও যুক্তি নিয়ে মিডিয়ার সামনে আসবেন৷ টিডিপি সূত্রে খবর, দলে বিশেষ গুরুত্ব পাচ্ছেন না বলে গোঁসা হয়েছে সাংসদের৷ যদিও সেই সব খবরকে উড়িয়ে দিয়েছে রেড্ডি৷

এ দিকে শুক্রবার মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে৷ চার বছরের শাসনকালে এই প্রথম সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে৷ এই অনাস্থা প্রস্তাবটি এনেছে তেলেগু দেশম পার্টি৷ রবিবার তিনি সব অবিজেপি দলগুলিকে চিঠি লিখে অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার অনুরোধ জানান৷ তাতে সায় দিয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল৷ যদিও এই অনাস্থা প্রস্তাব নিয়ে চিন্তায় নেই শাসক দল৷ কেননা ‘জাদু সংখ্যার’ নিরিখে বিজেপি সরকারের পড়ে যাওয়ার কোনও শঙ্কা নেই৷

The post দলের হুইপ অগ্রাহ্য করে আস্থা ভোটে হাজির থাকবেন না এই সাংসদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uuxFrN
via IFTTT
Comments
Post a Comment