নতুন ১০০টাকার নোটের জন্য ১০০কোটি টাকা এটিএমে খরচ
নয়াদিল্লি: নতুন ১০০ টাকার নোট আনায় তার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২.৪ এটিএম৷ যা এই মেশিনগুলির ক্ষেতেরে এক নতুন চ্যালেঞ্জ৷ নতুন নোটের মাপ অনুযায়ী মেশিনে টাকা রাখার কেসগুলির পরিবর্তন আনতে হবে৷ এজন্য খরচ প্রায় ১০০ কোটি টাকা বলে মনে করেছে এটিএম অপারেটররা৷ সংবাদ সংস্থার প্রতিবেদন এমনটাই জানাচ্ছে৷
সম্প্রতি এটিএম অপারেটররা নতুন ২০০টাকার মাপ অনুসারে টাকার নোট রাখার কেস তৈরি করে নিয়েছেন৷ এবার নতুন ১০০টাকার জন্য একই রকম কাজ করে নিতে হবে৷ তবে যদি নতুন এবং পুরনো দুই ধরনের নোটই রাখা হয় সেক্ষেত্রে তা এটিএমের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে৷
পুরনো নোট চালু রাখা এবং নতুন নোট এটিএম মারফত ছড়িয়ে দেওয়া একইসঙ্গে কাজ করা হলে সেক্ষেত্রে এটিএমে নতুন মাপের টাকা রাখার কেসের প্রয়োজন হবে৷ সেক্ষেত্রে নতুন নোট এটিএম থেকে দেওয়ার ব্যবস্থা করতে প্রয়োজনীয় খরচ ১০০ কোটি টাকা এবং এই প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে ১২মাসস সময় লাগবে৷
পুরনো নোটের সাপেক্ষে নতুন নোট ছোট হয়েছে৷ নতুন নোটের মাপ ৬৬মিমি x ১৪২মিমি এবং পুরোন নোটের মাপ ছিল ১৫৭মিমিx৭৩ মিমি৷
The post নতুন ১০০টাকার নোটের জন্য ১০০কোটি টাকা এটিএমে খরচ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JHBb6Q
via IFTTT
Comments
Post a Comment