সম্ভাবনাই বাস্তব, মোদীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব রাখল কংগ্রেস

নয়াদিল্লি: সোমবার পর্যন্ত সিদ্ধান্তে অনিশ্চয়তা ছিল৷ মঙ্গলবার বাদল অধিবেশনের শুরুতেই নরেন্দ্র মোদী ও নির্মলা সীথারমেনর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস৷ রাফাল মামলায় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনা হল স্বাধীকার ভঙ্গের প্রস্তাব৷

মঙ্গলবারও রাফাল চুক্তি নিয়ে অধিবেশনে ঝড় ওঠে৷ পুরনো অভিযোগকে অক্ষত রেখে কংগ্রেস জানায়, রাফাল মামলায় লোকসভা অধিবশেনকে হয়রানির মুখে ফেলেছেন মোদি ও সীথারমন৷ জেট বিমানের দাম কেন বলা যাবে না? ফের প্রশ্ন করে কংগ্রেস৷ দাবি, কোন দেশের প্রতিরক্ষাচুক্তিতে এই ধরণের রাখঢাক থাকতে পারে না, বিজেপির দাবি ভিত্তিহীন৷

রাফাল জেট ফাইটার চুক্তিতে গলদ আছে ,দাবি ছিল কংগ্রেসের৷ জেট বিমানের দামের হেরফের নিয়ে বাদল অধিবশনের প্রথম দিনেই বিজেপি সরকারকে একহাত নেন রাহুল গান্ধি৷ চাওয়া হয় জেট বিমানের আসল দাম৷ রাহুলকে পাল্টা জবাবে দাম বলা নীতিবিরুদ্ধ বলে জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীথারমন৷ সোমবার এই বক্তব্যকেই হাতিয়ার করলেন কংগ্রসে সাংসদরা৷ নরেন্দ্র মোদী ও সীথারমনের বিরুদ্ধে প্রথমেই স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷

স্বাধীকার ভঙ্গের প্রস্তাব শুধুই নরেন্দ্র মোদী ও সীথারমনের বিরুদ্ধে আনা হবে কি না, তা ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে৷ মঙ্গলবার সেই স্বাধীকার প্রস্তাব পেশের উপরই সিলমোহড় পড়ল কংগ্রেসের তরফে৷ স্পিকার সুমিত্রা মহাজকে আজ দেওয়া হয় বিজেপির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব৷

শুক্রবার রাফাল নিয়ে নিজের বক্তব্যে রাহুল জানান, দেশবাসীকে মিথ্যে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী৷ জবাব তাঁকে দিতে হবে৷ রাহুলের এই বক্তব্যের পরই সীথারমন চুক্তি নিয়ে মুখ খুলতে চাননি৷ সেই প্রসঙ্গকে টেনেই অ্যান্টোনি জানান, সংবিধানের নিয়ম অনুসারে CAG রাফাল চুক্তির আর্থিক হিসেব দিতে বাধ্য৷

পাল্টা বক্তব্যে সীথারমন জানান, ভারত-ফ্রান্সের মধ্যে হএয়া রাফাল জেট বিমানের দামের হিসেব দিতে তিনি বাধ্য নন৷ তা চুক্তির বিরুদ্ধে৷ ইতিমধ্যেই রাহুলের বক্তব্যকে ‘ঔদ্ধত্ব’ ‘নির্বুদ্ধিতা’ বলে মন্তব্য করে বিজেপি৷ অভিযোগ তুলেই রাহুলের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বাধীকার ভঙ্গের প্রস্তাব পেশ করেছে বিজেপি৷ সোমবার বিজেপিকে কড়া জবাব দিতেই স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ মঙ্গলবার পাকাপাকিবাবে বিজেপিকে জবাব দিল কংগ্রেস৷

The post সম্ভাবনাই বাস্তব, মোদীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব রাখল কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mG7IkD
via IFTTT

Comments