শক্তিক্ষয় হয়েছে নিম্নচাপের, তবুও চলবে বৃষ্টি
স্টাফ রিপোর্টার, কলকাতা: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখনও চলবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত তিন দিন ধরে বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
নিম্নচাপের প্রভাব কমলেও এখনও তার প্রভাব রয়েছে। পাশাপাশি যেহেতু রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তাই বঙ্গোপাসাগরের উপর নিম্নচাপ শক্তিক্ষয় করলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। শুধু আগামী ২৪ ঘণ্টায় নয় , আগামী ৪৮ ঘণ্টাতেও বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায়২১ জুন ১৩.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ২২ জুন ১৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৩ জুন ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু ২৪ জুন মঙ্গলবার ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টির পরিমাণ কমেছে কলকাতাতেও। কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতাতেও। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি না হলে জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম।
The post শক্তিক্ষয় হয়েছে নিম্নচাপের, তবুও চলবে বৃষ্টি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LzsVuI
via IFTTT
Comments
Post a Comment