দুই মাথা নিয়ে জন্ম সদ্যোজাত শিশুর
স্টাফ রিপোর্টার, বহরমপুর: জন্ম দিল দুই মাথা নিয়ে একটি সদ্যোজাত শিশু৷ ঘটনাটি খুব একটা বিরল নয়৷ এর আগেও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরণের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে৷
আরও পড়ুন: ধ্রুবচাঁদ হালদার কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পাঁচ
এমনকী দুটি মাথা আলাদা করতে সক্ষমও হয়েছে চিকিৎসকরা৷ আর এবার মুর্শিবাদের কান্দি মহকুমা হাসপাতালে ঘটনাটি পুনরাবৃত্ত হল৷
জানা গিয়েছে, সালার শিমুলিয়া গ্রামের বাসিন্দা চুমকি দাস শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে ভরতি হয়েছিলেন কান্দি মহকুমা হাসপাতালে। এরপর শনিবার দুপুরে যমজ মাথা নিয়ে শিশুটি জন্ম দেন তিনি।
আরও পড়ুন: সম্প্রীতির বার্তা দিতে রথের দিনে অভিযাত্রীর খুঁটিপুজো
শিশুর শরীর একটি হলেও শরীরের মাথা রয়েছে দুটি। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালের এস এন সি ইউ বিভাগে চিকিৎসা চলছে সদ্যোজাত শিশুটির।
The post দুই মাথা নিয়ে জন্ম সদ্যোজাত শিশুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mkLtk8
via IFTTT
Comments
Post a Comment