প্রবল বৃষ্টিতে লাইনে ধস, দুর্গাপুরে আটকে শতাব্দী এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: প্রবল বৃষ্টির কারণে ধস নামল রেললাইনে। যার জেরে ব্যহত রেলের স্বাভাবিক পরিষেবা।

রেললাইনে ধস নামার কারণে থমকে গিয়েছে শতাব্দী এক্সপ্রেস। দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে ওই দূরপাল্লার ট্রেনটি।

বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে সমগ্র রাজ্য জুড়ে। উত্তর এবং দক্ষিণবঙ্গে সমানতালে চলছে বৃষ্টিপাত। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার সকালের পর থেকে ক্ষমতা বৃদ্ধি হয়েছে বৃষ্টির।

এই প্রবল বৃশটির কারণেই ধস নেমেছে রেললাইনে। কুলটি এবং সীতারামপুর স্টেশনের মাঝে ধস নামে শুক্রবার সকালের দিকে। এমনই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

আরও জানা গিয়েছে, ওই লাইন দিয়ে ধস নামার আগে রাজধানী এক্সপ্রেস গিয়েছিল। তারপরেই ধস নামে। যার জেরেই আটকে যায় শতাব্দী এক্সপ্রেস।

The post প্রবল বৃষ্টিতে লাইনে ধস, দুর্গাপুরে আটকে শতাব্দী এক্সপ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uVIfbm
via IFTTT

Comments