১১২ ফুটের শিব মূর্তি বেআইনি জমিতে, জানাল ক্যাগ
চেন্নাই: ঘটা করে ইসা ফাউন্ডেশনের জমিতে ১১২ ফুটে শিবমূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই জমির আইনি কাগজপত্র দেখাতে পারেনি তামিলনাড়ু বন দফতর৷ জমিটিকে পুরোপুরি বেআইনি ঘোষণা করল CAG৷
ক্যাগ সূত্রে খবর,বেশ কয়েকটি বেআইনি জমি বিভিন্ন সংস্থাকে দিয়েছে তামিলনাডু বন দফতর৷ ইসা ফাউন্ডেশনকেও এরকমই জমি দেওয়া হয়, তার উপরই শিব মূর্তি স্থাপিত হয়৷ এমনকি Hill Area Conservation Authority (HACA)-র নির্দেশ ছাড়াই হাতির জন্য সংরক্ষিত জঙ্গলে বহুতল সংস্কারের ছাড়পত্র দিয়েছে বন দফতর৷ পশ্চিমঘাট পার্বত্য ভূমি সংরক্ষনের ভার HACA-র উপর৷ সেই HACA-কে গুরুত্ব না দিয়ে জমি কারচুপির অভিযোগ উঠছে বন দফতরের বিরুদ্ধে৷
যে জমিতে ১১২ ফুটের শিব তৈরি হয়েছে, সেই জমিও জটে৷ ক্যাগ জানাচ্ছে, ১৯৯৪ ও ২০০৮ সালে ইসা ফাউন্ডেশনকে বন দফতর বিশাল জমি প্রদান করে৷ যার ৩২,৮৫৬ বর্গফুট এলাকায় একাধিক বহুতল তৈরি হয়েছে৷ বল্লুভাপটি গ্রামও সেই জমির ভেতরেই পড়ছে৷
কয়েকদিন আগে, একটি প্রকল্পের জন্য HACA-র কাছে NOC চাইতে গেলে ইসা ফাউন্ডেশনের জমি কেলেঙ্কারি ধরা পড়ে৷ NOC দিতে অস্বীকার করে HACA৷ বল্লুভাপটি গ্রামের আদিবাসীরাও ইসা ফাউন্ডেশনের বিরুদ্ধে জমি অধিগ্রহণের মামলা দায়ের করে৷ মাদ্রাস হাই কোর্র্টে সেই মামলা এখনও চলছে৷ NGT-র দাবি, বন্য প্রানীর আধিক্য থাকা সত্ত্বেও ১১২ ফুটে শিব মূর্তি তৈরি করেছে ইসা ফাউন্ডেশন৷
২০১৭ সালের ফেব্রুয়ারিতে শিব মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সেই সময় পরিবেশ রক্ষক আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীকে সাবধান করে৷ জমির তদন্তের দাবি জানায়৷ বিষয়টি তখন গুরুত্ব দিয়ে দেখেনি কেন্দ্র বলে অভিযোগ৷ ক্যাগের রিপোর্টে সেই তথ্যই সামনে এল৷
রিপোর্ট অনুযায়ী ২০০ আদিবাসী পরিবারকে তুলে ১১২ ফুটের শিব মূর্তি তৈরি হয়েছে৷ এত কারচুপি থাকা সত্ত্বেও কেন ইসা ফাউন্ডেশনকে জমি দিল বন দফতর? এখনও এই নিয়ে মন্তব্য করেননি আধিকারিকরা৷ তাঁদের দাবি, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলেই ইসা ফাউন্ডেশনকে জমি দেয় দফতর৷ গোটা বিষয়টিতে অভ্যন্তরীন কারচুপি স্পষ্ট৷ যেখানে তামিলনাড়ু বন দফতর সরাসরি প্রশ্নের মুখে৷
The post ১১২ ফুটের শিব মূর্তি বেআইনি জমিতে, জানাল ক্যাগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L9INk0
via IFTTT
Comments
Post a Comment