এই প্রথম ছ’দিনের জন্য বন্ধ থাকবে তিরুমালা মন্দিরের দরজা

অমরাবতী: ছ’দিনের জন্য খুলবে না তিরুমালা মন্দিরের দরজা৷ অগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বন্ধ থাকবে মন্দির৷ শনিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে তিরুমালা মন্দির কর্তৃপক্ষ৷

মন্দিরের ইতিহাসে এই প্রথম ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করতে পারবেন না দর্শনাথীরা৷ কেননা এই ক’দিন তাদের মন্দিরে প্রবেশে অনুমিত দেওয়া হবে না৷ তিরুমালা তিরুপতি দেবাস্থানাম(টিডিপি) জরুরি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে৷ পরে জানানো হয় অগষ্ট মাসের ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত মন্দির রাখা হবে৷

এই ছ’দিন গোটা মন্দির ও মন্দির চত্বর জুড়ে বৈদিক রীতি নীতি মেনে নির্মল ও সাফাই অভিযান করা হবে৷ পোশাকি ভাষায় যার নাম ‘অষ্ট বন্ধনন বালালায়া মহা সমপ্রোকশানাম’৷ প্রতি ১২ বছর অন্তর চলে এই অভিনব ধর্মীয় কর্মযজ্ঞ৷ কিন্তু এই কর্মযজ্ঞের জন্য তিরুমালা মন্দির আগে কখনও বন্ধ রাখা হয়নি৷

মন্দিরের ট্রাস্ট বোর্ড টিডিপি জানিয়েছে, এই প্রথম ভক্তদের জন্য ছ’দিন খুলবে না মন্দিরের দরজা৷ ১২ বছর আগে এই কর্মযজ্ঞ চলার সময় নির্দিষ্ট সময়ের জন্য মন্দির খোলা রাখা হয়েছিল৷ কারণ তখন ভক্তদের এত ভিড় ছিল না৷ কিন্তু সময় যত বেড়েছে ভক্তদের ভিড় তত বেড়েছে৷ এখন দৈনিক এক লক্ষের বেশি ভক্তের সমাগম হয় মন্দিরে৷ তাই কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য এবার পুরোপুরি মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

টিডিপি মুখপাত্র রবি জানান, ওই ছ’দিনের মধ্যে শনি, রবি ও একদিন স্বাধীনতা দিবস পড়েছে৷ তখন টানা ছুটি থাকবে৷ ফলে ভিড় আরও বাড়বে৷ গত বছর অগষ্ট মাসে দৈনিক ৫.৫ লক্ষ পূণ্যার্থীর আগমন হয়েছিল তিরুমালাতে৷ এত বিপুল সংখ্যক ভক্ত সামাল দেওয়া সম্ভব নয় দেখেই এই সিদ্ধান্ত৷ ১১ অগষ্ট থেকে মন্দির বন্ধ রাখা হলেও ৯ অগষ্ট থেকে ভক্তদের পাহাড়ে ওঠা বন্ধ করে দেবে মন্দির কর্তৃপক্ষ৷ ১৭ অগষ্ট সকাল ছ’টা থেকে আবার খুলে যাবে মন্দিরের দরজা৷

The post এই প্রথম ছ’দিনের জন্য বন্ধ থাকবে তিরুমালা মন্দিরের দরজা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2miC50b
via IFTTT

Comments