প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া ভক্তমহলে
মুম্বই: চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি৷ টেলিভিশন শো নিমকি মুখিয়া-র ইমরতি দেবী ওরফে রীতা ভাদুড়ি ছোট থেকে বড় পর্দায় অভিনয় করেছেন চুটিয়ে৷ ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখের মধ্যে অন্যতম তিনি৷
জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ কিডনির সমস্যার জন্য প্রায়ই ডায়ালিসিস নিতে হতে তাকে৷ কিন্তু অসুস্থতার কারণে কখনোই শ্যুটিং বন্ধ করেননি তিনি৷ সেটের মধ্যেই সময় পেলে বিশ্রাম নিয়ে নিতেন৷
পড়ুন: ‘যদি আরও জোরে দৌড়তে হয় তাহলে গোমাংস ভক্ষণ কর’
বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন অভিনেতা শিশির শর্মা৷ ১৭ জুলাই দুপুর ১২টা নাগাদ মুম্বইয়ে আন্ধেরি ইস্টে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
বিস্তারিত আসছে…
The post প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া ভক্তমহলে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NYESrY
via IFTTT
Comments
Post a Comment