জলপাইগুড়িকে ‘সবুজে ঘেরা শহর’ গড়ার বার্তা

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: বন-মহোৎসবকে কেন্দ্র করে এবার জলপাইগুড়ি কোতোয়ালী থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। মঙ্গলবার জেলার স্কুলের কচিকাঁচারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন শহরের করলা নদীর পাড় দিয়ে চারাগাছ রোপণ করে কোতোয়ালী থানার পুলিশ।

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার সমাজ পাড়ার করলা নদীর ধারে, শহরের গৌড়ীয় মঠের সামনে করলা নদীর পাড় দিয়ে শুরু করে জেওয়াইএমএ মাঠের সামনে, চিলড্রেন পার্ক, কিং সাহেবের ঘাট এলাকা, জেওয়াইএমএ মাঠের ধারেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঝাড়গ্রামের বিডিও পরিচয়ে থানায় তাণ্ডব মত্ত যুবকের

জানা গিয়েছে জাম, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়৷ জলপাইগুড়িকে ‘সবুজে ঘেরা শহর’ গড়ে তোলার কারণেই এই উদ্যোগ। করলা নদীর পাড় দিয়ে এই গাছ রোপণ করাতে নদীর ভূমি-ক্ষয় প্রতিরোধ হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিন প্রায় তিনশো চারাগাছ রোপণ করা হয়েছে৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী বাগচি, স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা। জলপাইগুড়ি আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘‘পুলিশ সুপারের নির্দেশেই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। শুধু আইন শৃঙ্খলা রক্ষা করাই নয়। পুলিশের অনেক সামাজিক দায়িত্বও থেকে থাকে। তার একটা অঙ্গ এই চারাগাছ রোপণ৷’’

আরও পড়ুন: দাবানলের গ্রাসে গোটা গ্রাম, মৃত বেড়ে ৬০

উল্লেখ্য, ‘বন-মহোৎসব ২০১৮’ উপলক্ষে জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়ার প্রাথমিক বিদ্যালয় চত্বরে আগেই বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল৷ সেই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বা যৌথ আয়োজক রূপে ছিল ‘নিডস ফাউন্ডেশন ওয়েল ফেয়ার সোসাইটি’ এবং ‘রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন’৷

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিজয়চন্দ্র বর্মণ, জলপাইগুড়ি বনবিভাগের আধিকারিক বাদল দেবনাথ, বিজন সরকার, অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, নিডস ফাউন্ডেশনের সম্পাদিকা লোপামুদ্রা অধিকারী, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সংগঠনের সভাপতি প্রবীর মজুমদার সহ প্রমুখ৷ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজায়নের বার্তা দেওয়া হয় উপস্থিত মানুষদের।

আরও পড়ুন: নতুনগ্রামের শরতের বাড়িতে উত্তমই ‘কূলদেবতা’

The post জলপাইগুড়িকে ‘সবুজে ঘেরা শহর’ গড়ার বার্তা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LAcMoW
via IFTTT

Comments