টাকা আত্মসাতের অভিযোগে স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদকের বাড়িতে ভাঙচুর

স্টাফ রিপোর্টার, তমলুক: অর্থ আত্মসাতের অভিযোগে স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদকের বাড়িতে চলল ভাঙচুর৷ শুক্রবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত এলাকায়৷

এদিন সকালে অভিযুক্তের বাড়ির সামনে হাজির হন প্রায় শ’দুয়েক মহিলা৷ প্রত্যেকেই স্বসহায়ক গোষ্ঠীর সদস্য৷ প্রথমে বিক্ষোভ চলে৷ তার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে৷ একটি বাইকে ভাঙচুর চালিয়ে সেটিকে পুকুরে ফেলে দেওয়া হয়৷ মারধর করা হয় অভিযুক্তের স্বামী ও ছেলে৷

আরও পড়ুন: তালা দিয়ে শিক্ষিকাকে স্কুলে আটকে রাখায় অভিযুক্ত স্কুল

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ৷ তাদের ঘিরেও চলে বিক্ষোভ৷ পরে পুলিশ অভিযুক্ত সম্পাদক ও তাঁর ছেলেকে আটক করে নিয়ে যায়৷ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ দেয়৷ তার পর পরিস্থিতি শান্ত হয়৷ বন্ধ হয় বিক্ষোভ৷

বিক্ষোভকারীদের বক্তব্য, ২০০৯ সাল থেকে ওই মহিলা সম্পাদিকার দায়িত্বে ছিলেন এলাকায়। ওঁর দায়িত্বেই বৃন্দবনচক পঞ্চায়েত এলাকায় ১৪০টি স্বসহায়ক দল ছিল। কয়েকশো মহিলা এর মধ্যে ছিল।

আরও পড়ুন: ‘বিজেপি নতুন বোতলে পুরনো মদ’

আরও পড়ুন: ত্রিলোচন মাহাত খুনের তদন্ত ৮ সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ

এক বিক্ষোভকারী সোনালি কান্ডার জানান, গত কয়েক বছরে স্বসহায়কদলের উন্নতির জন্য বরাদ্দ টাকা দেওয়া হয়নি। কোন উন্নয়নমূলক কাজে আসেনি। তবে প্রায় ২০ লক্ষ টাকা উনি বিভিন্নভাবে আত্মসাৎ করেছেন।

আরও পড়ুন: সামনে এল রণ-দীপির বিয়ের ভেনু

আরও পড়ুন: বহুতল থেকে পড়ছে জলপ্রপাত, স্থাপত্যের নজির গড়ল চিন

The post টাকা আত্মসাতের অভিযোগে স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদকের বাড়িতে ভাঙচুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K2oYd3
via IFTTT

Comments