‘দোতারা’ তবে বাজানোর নয়
স্টাফ রিপোর্টার,কলকাতা: নানা সময় নানা কারণে উত্তর পূর্ব ভারতে মাথা চারা দিয়ে উঠেছে আন্দোলন, আর সেই আন্দোলন কেই হাতিয়ার করে ছবি তৈরী করেছেন পরিচালক অমিতাভ দাসগুপ্ত। আন্দোলন নিয়ে, আসল সত্য উদঘাটনের লক্ষ্যে এগিয়ে চলে স্নাতা মিত্র (স্নিগ্ধা পান্ডে) নামের এক সাংবাদিক।

উত্তরবঙ্গে খবর করতে গিয়ে পরিচিত হন দেবদত্ত বর্মণের (সুব্রত দত্ত) সঙ্গে। দেবদত্ত পেশায় গায়ক। এরপর দুজনেই সামিল হন আন্দোলনে। তবে পরে দেবদত্ত নিজের ভুল বুঝতে পেরে সরে আসতে চায়। আদও কি সরে আসতে পারবে তার উত্তর রয়েছে অমিতাভ দাসগুপ্তের ছবি ‘দোতারা’ তে। এই ছবিতে কোচবিহারের রাজবংসি দের নিয়েও নানা দিক তুলে ধরা হয়েছে।

শনিবার হয়ে গেল এই ছবির মিউজিক লঞ্চ । অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট নিয়ে ছবি বানানোটা একটু ডিফিকাল্ট বললেন পরিচালক। মূলত, কোচ বিহারের রাজবংশী আন্দোলন নিয়ে এক সময় যে ঝড় উঠেছিল তার আবারও ফিরে আসতে চলেছে এই ছবির মধ্যে দিয়ে। ছবিতে থাকবে থ্রিলার এবং টান টান উত্তেজনা। এমনই জানিয়েছেন পরিচালক অমিতাভ দাসগুপ্ত।

ছবিতে অভিনয়ে দেখা যাবে, সুব্রত দত্ত, রাজেষ শর্মা, সোনালি চৌধুরী, দীপঙ্কর দে সহ অন্যান্য কলাকুশলীরা। তবে এমন একটা গল্প নিয়ে ছবি কিন্তু তার নাম ‘দোতারা’ এই ভাবনাটা সত্যিই অভিনব।
The post ‘দোতারা’ তবে বাজানোর নয় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NSi2m0
via IFTTT
Comments
Post a Comment