রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব বিজেপির
নয়াদিল্লি: একের পর এক ‘রাহুল কীর্তি’-র জের৷ মাঠে নেমে প্রথমেই রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব বিজেপির৷ শুক্রবার কংগ্রেস সভাপতি ছিলেন বেপরোয়া৷ দফায় দফায় শাসক দলকে বিঁধতে ছাড়েননি৷ বিজেপির অভিযোগ, বক্তব্য রাখতে গিয়ে সংসদের নিয়ম ভেঙেছেন রাহুল৷ আর সেই কারণেই রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি৷
তবে রাহুলের রাফাল হানাকেই মেনে নিতে পারেনি বিজেপি৷ যা তাদের অভিযোগেই স্পষ্ট৷ অনাস্থা বিতর্কে রাহুলে রাফাল হানায় অনেকটাই হতবাক মোদীর দল৷ পরে বিষয়টিকে অযৌক্তিক বলেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীথারমন৷ ফ্রান্সের সঙ্গে ভারতের রাফাল নিয়ে গোপন চুক্তিটা ঠিক কী? তা জানতে চেয়েছিলেন রাহুল গান্ধি৷ তিনি দাবি করেন, এরম কোনও গোপন চুক্তি ফ্রান্সের সঙ্গে ভারতের হয়নি৷ যা ফ্রান্সের প্রেসিডেন্টের থেকেই তিনি জানতে পেরেছেন৷ রাহুল বলেন-‘কংগ্রেসের আমলে যে বিমানের দাম ৫২০ কোটি টাকা ছিল সেই বিমানগুলি মোদীর আমলে কীভাবে ১৬০০ কোটি হল? কাদের বরাত দেওয়া হল? শুধুই কি মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ীরা বরাত পেলেন’৷
মোদী নিজেকে দেশের চৌকিদার বলেন, সেই বক্তব্যকে হাতিয়ার করে রাহুলের জাবি, চৌকিদান নয় প্রধানমন্ত্রী রাফাল দুর্নীতির ভাগীদার৷ জবাবে নির্মলা সীথারমন বিস্তৃত ব্যখ্যা দিলেও, রাফাল পুরোপুরি দুর্নীতিমুক্ত কি না ,তা স্পষ্ট করেননি৷ বরং, রাহুল গান্ধির সমস্ত অভিযোগকে খারিজ করে তাঁর বক্তব্যকে ‘শিশুসুলভ’ আখ্যা দিল বিজেপি৷
বিজেপির অভিযোগ, সংসদের মূল্যবান সময় নষ্ট করেছেন রাহুল গান্ধি৷ তাঁকে বোঝাতে ভারত ও ফ্রান্স দুই সরকারের বিবৃতি সংসদে পেশ করতে হয়েছে৷ যা কোনওভাবেই মানা যায় না৷ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে প্রমাণ ছাড়াই অপমান করেছেন রাহুল গান্ধি বলে অভিযোগ বিজেপি সাংসদদের৷ দেশবাসীর সামনে মিথ্যে যুক্তি রেখেছেন রাহুল৷ এছাড়াও, শুক্রবারের অনাস্থা বিতর্কে রাহুলের প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা সহ নানাধরণের বক্তব্যকে ‘আত্মবিশ্বাসের অভাব’ বলে কটূক্তি বিজেপির৷ তাই রাহুলকে পাল্টা ফাঁদে ফেলতে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনল বিজেপি৷
The post রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব বিজেপির appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O7cnso
via IFTTT
Comments
Post a Comment