রাজ্যে কৃষক-কল্যাণ সভায় আসছেন মোদী

স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে বায়ু-সেনার বিমানে ওঠার কথা তাঁর৷ সফর-সূচি অনুযায়ী, এদিন বেলা ১১টা ৫৫ মিনিটে কলাইকুন্ডা বিমানঘাঁটিতে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি হেলিকপ্টারে বেলা ১২টা ২০ মিনিটে পৌঁছে যাবেন মেদিনীপুর শহরে৷

পড়ুন: মোদীর সভার জন্যে মেদিনীপুরকেই কেন বেছে নিলেন মুকুল-দিলীপরা?

প্রসঙ্গত, সোমবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ ময়দানে ‘কৃষক-কল্যাণ সভা’-য় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌঁছনোর কথা। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সেখানেই থাকবেন তিনি৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার চার বছরে কৃষকদের জন্য যা যা উন্নয়নমূলক কাজ করেছে, তা এই সভার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। সেই উপলক্ষেই এদিন সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে মেদিনীপুর কলেজ মাঠে৷

পড়ুন: মোদীকে জবাব দিতে মেদিনীপুরেই সভা তৃণমূলের

এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শেষ মুহুর্তের প্রস্তুতিও তুঙ্গে৷ যে পথে তিনি আসবেন আগে থেকেই সেখানে বসানো হয়েছে কড়া নিরাপত্তা৷ পাশাপাশি কলেজ মাঠকেও ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার বেড়াজালে৷ এই সভায় প্রায় লক্ষাধিক মানুষের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে৷ পশ্চিম মেদিনীপুর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছে৷ সেই সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন জেলার বিজেপি কর্মী-সমর্থকরাও৷ সভা শেষে ফের একই পথে বেলা ১টা ৫৫ মিনিটে কলাইকুন্ডা থেকে দিল্লির বিমানে উঠবেন প্রধানমন্ত্রী।

এই “কৃষক কল‍্যাণ সমাবেশ” জনসভার উদ্বোধনী অনুষ্ঠানের সূচণা হল সংস্কার ভারতী, মেদিনীপুর জেলা শাখার শিল্পীদের কন্ঠে গাওয়া ধনধান‍্যে পুষ্পে ভরা গানের মধ্য দিয়ে।

The post রাজ্যে কৃষক-কল্যাণ সভায় আসছেন মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L1SFAB
via IFTTT

Comments