রথের মেলায় মত্ত অবস্থায় শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ
স্টাফ রিপোর্টার, বারাকপুর ও বাঁকুড়া: প্রকাশ্যে রথের মেলায় মদ্যপ উর্দিধারীর মাতলামি ও শ্লীলতাহানির ঘটনা ধরা পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ উত্তর ২৪ পরগনার বারাসাত হেলাবট তলায় রথের মেলার ঘটনা৷
অভিযোগ, মেলার মধ্যে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করছিল ওই মদ্যপ৷ এমনকি উর্দির গায়ে নেমপ্লেটে নাম লেখাছিল সঞ্জীব কুমার মিত্র৷
আরও পড়ুন: বরাত জোরে কুমিরের মুখ থেকে প্রানে বেঁচে ফিরলেন মহিলা
নিজেকে সে বারাসাত থানার সাব ইন্সপেক্টর বলে দাবি করেছে৷ শুধু তাই নয়, উর্দি পড়া অবস্থায় তার কোমড়ে গোঁজা ছিল মদের বোতল৷ সেই সঙ্গে তিনি গর্ব করে বোতল দেখালেন ক্যামেরার সামনে৷ খোদ পুলিশ কর্মীর এই দৃশ্য লজ্জিত করেছে বারাসাতের বাসিন্দাদের সকলকেই৷
অন্যদিকে, রথের দিন অনেক রাত অবধি মাইক বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কয়েকজন মদ্যপ যুবকের মারধরের ঘটনা ঘটে৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া শহর৷ এদিন শহরের চক বাজার বন্ধের পাশাপাশি মাচানতলা মোড়ে অবরোধ করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় ধীবর পাড়ার বাসিন্দা ও চক বাজারের ব্যবসায়ীদের একাংশ।
আরও পড়ুন: জয় শ্রীরাম স্লোগান ওঠা স্কুলে ঝুলল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ
তাঁদের অভিযোগ, রথের দিনের অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে রবিবার মাঝরাতে পুলিশ কয়েকটি বাড়িতে অবাধে ভাঙচুর চালিয়েছে। এমনকি মহিলাদের হেনস্থার পাশাপাশি নিরপরাধী ৯ জনকে পুলিশ ধরে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় তাদের বিক্ষোভ আন্দোলন, অবরোধ ও চক বাজার বন্ধের ডাক দেয় বিক্ষোভকারীরা৷
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর, ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার আই.সি রাজর্ষি দত্ত। এরপর আই.সি ও বাঁকুড়া পুরসভার উপ-পুরপ্রধান দিলীপ আগরওয়াল বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেন৷ এই ঘটনার পরে অবরোধ উঠে যায় বলে জানা গিয়েছে। তবে শেষ পাওয়া খবর, পুলিশি তাণ্ডবের অভিযোগ তুলে চক বাজার বন্ধের কর্মসূচী অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: মোদীকে তথ্য ধরে ধরে জবাব দিল তৃণমূল
উল্লেখ্য, শনিবার রথের দিন বাঁকুড়া শহরের চক বাজার এলাকায় কয়েকজন মদ্যপ যুবক অনেক রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজাচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় ওই জায়গায় বাঁকুড়া সদর থানার পুলিশ গেলে মদ্যপ যুবকরা তাদের মারধর করে।
এই ঘটনায় তিনজন পুলিশকর্মী গুরুতর আহত হয়৷ বর্তমানে ওই তিন পুলিস কর্মী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্তদের ধরার নাম করে রবিবার রাতে ধীবর পাড়ায় পুলিশ বেপরোয়া তাণ্ডব চালায় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
আরও পড়ুন: মোদীকে তথ্য ধরে ধরে জবাব দিল তৃণমূল
The post রথের মেলায় মত্ত অবস্থায় শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NjBVkY
via IFTTT
Comments
Post a Comment