অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দমদমের প্রমোদনগর এলাকা

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর প্রমোদনগর এলাকা। প্রতিবাদীদের মারধর, স্থানীয় ক্লাব, কমিউনিটি হলে ভাঙচুর। মহিলাদের হেনস্থার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সকাল থেকে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। ৩ নম্বর প্রমোদনগর এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য ও অসামাজিক কার্যকলাপ বাড়ছে, এই অভিযোগে গতকাল পাশের নতুনপাড়ার বাসিন্দা কয়েকজন দুষ্কৃতীকে মারধর করা হয়। অভিযোগ, এরপরই ওই দুষ্কৃতীরা প্রমোদনগরে গিয়ে স্থানীয় ক্লাব, কমিউনিটি হল-সহ একাধিক জায়গায় ভাঙচুর চালায়। মহিলাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ। দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

from https://ift.tt/2zUrhPG
via IFTTT

Comments