টাকার বিনিময় মূল্য সর্বনিম্ন, অনাস্থা ভোটের আগে অবস্থার উন্নতি

নয়াদিল্লি: ডলারের সাপেক্ষে টাকার বিনিময় মূল্য সর্বনিম্ন হলেও আজ নরেন্দ্র মোদী সরকারের উপর অনাস্থা ভোটের আগেই অবশ্য অবস্থার কিছুটা উন্নতি ঘটে৷ আজ এক সময় ডলারের সাপেক্ষে টাকার বিনিময় মূল্য ৬৯.১৩ হয় যা গতদিনের শেষে থাকা ৬৯.০৫ থেকে কিছুটা কম৷ তবে ৯.৩২ মিনিট নাগাদ টাকার দাম কিছুটা বাড়ে ফলে ডলারের বিনিময় মূল্য গিয়ে দাঁড়ায় ৬৮.৯৮ টাকা৷ এই মুহূর্তে লোকসভায় অধ্যক্ষকে ধরে মোট সদস্য ৫৩৪জন৷ সেক্ষেত্রে মোদী সরকার টিকে থাকতে দরকার ২৬৮জন সাংসদ৷

চিনের মুদ্রা ইউয়ন অবমূল্যায়ন করার সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর এশিয়ার বিভিন্ন মুদ্রার মূল্য কমতে দেখা যায়৷ পিপলস ব্যাংক অফ চায়না এদিন জানিয়েছে ডলারে সাপেক্ষে তাদের মুদ্রার দাম ০.৯শতাংশ দুর্বল হয়েছে৷ এরই জেরে গোটা এশিয়ার মুদ্রা বাজারে তরঙ্গ বয়ে যায়৷বিশ্লেষকদের মতে, দেশের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে অশ্চিয়তার জেরে চাপে রয়েছে টাকার বিনিময় মূল্য৷

অনাস্থা ভোটের জন্য ভারতের শেয়ারবাজারও খোলে এদিন সতর্কভাবে৷ তবে সেনসেক্স প্রায় ১০০ পয়েন্ট উপরে ওঠে এবং নিফটি ১১,০০০ দোরগোড়া ছাড়ায়৷ তবে এশিয়ার শেয়ারবাজারগুলি কেঁপে ওঠে চিন-মার্কিন বাণিজ্যযুদ্ধের জন্য ৷ মার্কিন শেয়ারবাজারের সূচকগুলি বেশিরভাগই ছিল নিম্নমুখি৷

The post টাকার বিনিময় মূল্য সর্বনিম্ন, অনাস্থা ভোটের আগে অবস্থার উন্নতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JEzxTl
via IFTTT

Comments