পুলিশের উদ্যোগে ফেরত এল চুরি যাওয়া মোবাইল
স্টাফ রিপোর্টার, সিউড়ি: আবারও রূপোলি পর্দার গল্প উঠে এল বাস্তবের মাটিতে৷ ভিড়ের মধ্যে থেকে ফোন চুরিই তাদের পেশা৷ সেই রকমই একটি দলকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ৷
যাদের মধ্যে দুজন নাবালক৷ উদ্ধার হয়েছে মোট ২৮ টি স্মার্টফোন৷ অন্যদিকে, ইলামবাজার থেকেও উদ্ধার করা হয়েছে আরও ২৬ টি মোবাইল ফোন৷ তবে, সেখান থেকে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি৷
আরও পড়ুন: শনিবার বাজারে গিয়ে কত খসবে পকেট থেকে? জেনে নিন
গত তিন মাসে পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে বেশ কিছু স্মার্টফোন৷ বিষয়টিতে প্রতিক্রিয়া জানান জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল৷ তিনি বলেন, মোবাইল সহ হাতেনাতে দলটিকে ধরা গিয়েছে, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি৷ ‘টিম বীরভূম’এর অপারেশনটিকে তিনি আখ্যায়িত করেন‘অপারেশন প্রাপ্তি’নামে৷ একইভাবে হারানো ফোন ফিরে পেয়ে খুশি ব্যবহারকারীরাও৷
আরও পড়ুন: একুশে রুদ্ধ মহানগরী, সময় নিয়ে বেরোন রাস্তায়
পুলিশ সুপার যোগ করেন, শুধুমাত্র প্রযুক্তিই নয়৷ সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্তই কার্যক্ষেত্রে সাফল্য এনেছে৷ সেজন্যই অভিযুক্তদের প্রতিবেশী রাজ্যের (ঝাড়খণ্ড) রাজমহল জেলা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে৷ মূল অভিযুক্ত জিতেন্দর রবিদাস ওরফে কারু এখন পুলিশি হেফাজতে৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসবে আরও নাম৷ এমনটাই মনে করছে পুলিশ৷ দুবারে মোট ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ৷
আরও পড়ুন: দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী জাহাজ
প্রযুক্তি উন্নত হয়েছে, বেড়েছে স্মার্টফোনের ব্যবহার৷ আর, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চুরির প্রবণতাও৷ ট্রেনে, বাসে নিত্যদিনই খোয়া যায় দামি ফোন৷ ‘অপারেশন প্রাপ্তি’র মধ্যে দিয়ে মানুষের চুরি হওয়া প্রয়োজনীয় জিনিসটিকে পুনরায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ৷
আরও পড়ুন: বিজেপি নেতার জামিন খারিজ
The post পুলিশের উদ্যোগে ফেরত এল চুরি যাওয়া মোবাইল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uU3cTe
via IFTTT
Comments
Post a Comment