বাসের ধাক্কায় মৃত স্কুলছাত্রী
বারাকপুর: সাতসকালে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রীর৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারাকপুরের দেবপুকুরে৷ এই দুর্ঘটনার পর ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷
আরও পড়ুন: তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য এলাকায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাইকেলে করে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা৷ সেইসময় বেসরকারি একটি বাস সাইকেলের পিছনে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নার্সারির ছাত্রীর৷ মৃত ছাত্রীর মা গুরুতর আহত হয়েছেন৷
আরও পড়ুন: ফরম্যালিন আতঙ্কে বাড়ছে রুই কাতলার দাম
এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ভাঙচুর করে৷পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা৷ স্থানীয়দের অভিযোগ, ব্যস্ততম এই রাস্তায় সেভাবে কোনও ট্রাফিক পুলিশ থাকে না৷ স্থানীয়দের বিক্ষোভে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হল এলাকায়৷ বাস চালককে আটক করেছে পুলিশ৷
The post বাসের ধাক্কায় মৃত স্কুলছাত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uAgOnf
via IFTTT
Comments
Post a Comment