ভারত-আমেরিকার ৭০ বছরের ‘দোস্তি’ উদযাপন

নয়াদিল্লি: বন্ধুত্বের ৭০ বছর পূর্ণ৷ ভারত-আমেরিকার বন্ধুত্বকে তাই উদযাপন করল দিল্লির আমেরিকান সেন্টার৷ নাচে, গানে বন্ধুত্বের দিনটি রঙিন হল৷ ‘দোস্তি’ নামক অনুষ্ঠানে মাতলেন দুই দেশের প্রতিনিধি৷

দিল্লির আমেরিকা সেন্টার ‘দোস্তি’ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়৷ সাংস্কৃতিক এই প্রদর্শনী সেজে ছিল আমেরিকার বিখ্যাত চিত্র শিল্পীদের ছবি দিয়ে৷ ভারত-আমেরিকা ৫০ এর দশকের বন্ধুত্বের উপর বিশেষ তথ্যচিত্রও দেখানো হয় আমেরিকান সেন্টারে৷ পূর্ব ও পশ্চিমি সংস্কৃতির নৃত্য পরিবেশনায় ছিল বিশেষ আকর্ষন৷ ভারত ও মার্কিনি শিল্পীদের যৌথ উদ্যোগে পরিচালিত হয় নৃত্য অনুষ্ঠান৷

আমেরিকা কমিশনের পিইস সারা জেইবেল জানাচ্ছেন, ‘ ৭০ বছরের অটুট সম্পর্ক উদযাপন করার মতই৷ এখনও ভারত-আমেরিকা একইরকম বন্ধু৷ যা আমরা সারাদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছি, ইন্দো-আমেরিকা জোটের সংস্কৃতিক প্রতিফলন এই দোস্তি৷’

নেইমা ম্যাকার্থি ব্রাউন নামে এক শিল্পী জানাচ্ছেন, দুই দেশ একসঙ্গে নৃত্য পরিবেশন করছেন৷ ভারতীয় নৃত্যের সঙ্গে মিশেছে আমেরিকান ব্যালে, অনবদ্য ফিউসনের সম্মুখীন হচ্ছেন প্রত্যেক অতিথি৷ ব্রাউন-সক্সেনা গ্রুপের ইন্দো-আমেরিকান ফিউসন আমেরিকান সেন্টারের আবহকে অন্য মাত্রায় নিয়ে যায়৷

ভারতীয় ও আমেরিকান শিল্পীদের একক নৃত্য অনুষ্ঠানও হয়৷ যেখানে প্রত্যেকেই নিজের দেশের প্রতিনিধিত্বে কোনও খামতি রাখেননি৷ আবার একক আমেরিকান শিল্পীকেও ভারতীয় নৃত্য পরিবেশনে দেখা গিয়েছে৷ আন্তর্জাতিক খাতে ভারত-আমেরিকা নিরাপত্তা ও আর্থিক বন্ধুত্বকে ছাপিয়ে ‘দোস্তি’ অনুষ্ঠান দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে তুলে ধরে৷

The post ভারত-আমেরিকার ৭০ বছরের ‘দোস্তি’ উদযাপন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KOn7Od
via IFTTT

Comments