দেশবাসীর ঘরে নাকি পৌঁছে গিয়েছে মোদীর ১৫ লক্ষ!
জয়পুর: গত লোকসভা নির্বাচনের প্রচারে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রতিশ্রুতি নাকি তিনি পূরণও করেছেন। এমনটাই দাবি জানালেন রাজস্থানের নয়া বিজেপি সভাপতি মদনলাল সাইনি। তাঁর মতে প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি।
কালো টাকা ফিরিয়ে এনে গরিবদের ১৫ লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মোদী। পরে বিজেপি ক্ষমতায় আসার পর অবশ্য বিজেপি সভাপতি অমিত শাহ সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, যে ওটা ছিল নেহাতই কথার কথা। কালো টাকা যদি ফিরিয়ে আনা সম্ভব হয়, সেটা নিশ্চয় সাধারণ মানুষের অ্যাকাউন্টে চলে যাবে না।

কিন্তু নতুন করে সেই ১৫ লক্ষের বিষয়টিকে সামনে আনলেন রাজস্থানের ওই বিজেপি নেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”হয়ত নগদ টাকা দেওয়া হয়নি। তবে যে ব্যবস্থা করা হয়েছে তাতে গরিব মানুষের ১৫ লক্ষ টাকারই লাভ হয়েছে।” কেন্দ্র ও রাজ্য সরকারি স্কিমগুলির কথা ঘোষণা করে তিনি বলেন,”সবকটা স্কিম মেলালে দেখা যাবে গরিবরা ১৫ লক্ষ টাকা করেই লাভ পেয়েছেন।”
কিছুদিন আগেই রাজস্থানে কৃষকের আত্মহত্যার বিষয়টা সামনে আসে। আর সেই প্রসঙ্গে ওই নেতার বক্তব্য, তিনি একজনও কৃষক। তিনি জানেন, রাজস্থানের কৃষকদের অনেক কষ্ট করতে হয়। ৫০০ ফুট গভীর থেকে জল তুলে চাষ করতে হয়। তবে কৃষকরা হয়ত স্বাভাবিক কারণেই মারা যাচ্ছে বলে মনে করেন তিনি।
এদিকে, ২০১৩-র বিধানসভা নির্বাচনে রাজস্থানে ১৫ লক্ষ চাকরির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আবার এসে গিয়েছে সেই বিধানসভা নির্বাচন। তাই, সাইনি সেই প্রতিশ্রুতির ব্যাখ্যা দিয়ে বলেন, সরকারি চাকরি দেওয়া হবে, এমনটা বলা হয়নি। ২-৩ লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে আর অনেক চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে চার বছরে ১৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলেই দাবি মদনলাল সাইনির।
The post দেশবাসীর ঘরে নাকি পৌঁছে গিয়েছে মোদীর ১৫ লক্ষ! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nr3BnT
via IFTTT
Comments
Post a Comment