বাঁশদ্রোণীতে যুবকের রহস্যমৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক

বাঁশদ্রোণীর নতুনবাজারে এক যুবকের রহস্যমৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। আজ সকালে রাস্তার পাশে এলাকারই বাসিন্দা ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাস্তার পাশে উদ্ধার হয়েছে মৃতের বাইকেরও। দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। যদিও দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ মৃতের পরিবার

from https://ift.tt/2uvcMNh
via IFTTT

Comments