বিরাটদের প্র্যাকটিস ম্যাচ নিয়ে শাস্ত্রীয় ব্যাখ্যা

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নেমেছে টিম কোহলি৷ কিন্তু চারদিনের একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচের দিন কমিয়ে তিনদিনের করেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ এর কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷ পাশাপাশি ইংল্যান্ডের পিচ ও এসেক্স কাউন্টি গ্রাউন্ডের আউটফিল্ড নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অসন্তুষ্ট হওয়ার কথা অস্বীকার করলেন বিরাটদের ‘হেডস্যার’৷

আরও পড়ুন: বার্মি আর্মির বর্ষসেরা ক্রিকেটার কোহলি

প্রচণ্ড গরমের কারণে চারদিনের ওয়ার্ম-আপ ম্যাচ তিনদিনের করেছে বিরাট-শাস্ত্রীরা৷ ১ অগস্ট থেকে বার্মিংহ্যামে শুরু হচ্ছে বিরাটদের পাঁচ টেস্টের সিরিজ৷ তার আগে এজবাস্টনের পিচে অন্তত তিনদিন প্র্যাকটিস করতে চান বিরাটরা৷ শাস্ত্রী বলেন, ‘আমরা টেস্ট ভেন্যুতে প্র্যাকটিস করতে চাই৷ এখানে একদিন বেশি খেলার চেয়ে এজবাস্টনে একদিন বেশি প্র্যাকটিস করা আমাদের জন্য ভালো হবে৷ কারণ প্রথম টেস্ট ভেন্যু ও পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে সুবিধা হবে৷’

আরও পড়ুন: টেস্ট সিরিজের রিহার্সালে নিপুন অভিনয় কোহলিদের

প্রথমে ঠিক ছিল এসেক্সের বিরুদ্ধে ভারত চারদিনের (২৫-২৮ জুলাই) ম্যাচ খেলবে৷ কিন্তু পরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ তিনদিনের (২৫-২৭ জুলাই) করার সিদ্ধান্ত নেয়৷ ফলে ২৯ জুলাই রবিবারই এজাবস্টনে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া৷ এর আগে অবশ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে জানানো হয়েছিল, এসেক্স ক্রিকেট গ্রাউন্ডের খারাপ আউটফিল্ড ও পিচের জন্য চারদিনের পরিবর্তে তিনদিনের ম্যাচ করা হয়েছে৷ কিন্তু শাস্ত্রীর দাবি, ভারতীয় টিম ম্যানেজমেন্ট মাঠ ও পিচ নিয়ে কোনও অভিযোগ করেনি৷ আমাদের যে ধরনের পিচই দেওয়া হোক না কেন, আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি৷ আমরা বিশ্বের সেরা সফরকারী দল হতে চাই৷’

আরও পড়ুন: ইমরানকে জয়ের আগাম শুভেচ্ছা কপিল দেবের

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড অবশ্য পরিষ্কার জানিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনুরোধেই প্র্যাকটিস ম্যাচ তিনদিনের করা হয়েছে৷ প্রথম টেস্টের আগে অবশ্য ভালোই ব্যাটিং প্র্যাকটিস সেরে নিলে ভারতীয় ব্যাটসম্যানরা৷ যদিও টপ-অর্ডারে তিন ব্যাটসম্যান (শিখর ধাওয়ান 0, চেতেশ্বর পূজারা ১ এবং অজিঙ্ক রাহানে ১৭) হলেও প্রথম দিনের শেষ ৬ উইকেট হারিয়ে ৩২২ রান তুলেছে ভারত৷ মুরলী বিজয় (৫৩), ক্যাপ্টেন কোহলি (৬৮), দীনেশ কার্তিক (৮২) ও লোকেশ রাহুলের (৫৮) হাফ-সেঞ্চুরির সুবাদে তিনশোর গণ্ডি টপকেছে ভারত৷ বৃহস্পতিবার সেঞ্চুরির লক্ষ্য মাঠে নামবেন কার্তিক৷ তাঁর সঙ্গে ৩৩ রানে ক্রিজে রয়েছেন অল-রাউন্ডার হার্দিক প্যাটেল৷

The post বিরাটদের প্র্যাকটিস ম্যাচ নিয়ে শাস্ত্রীয় ব্যাখ্যা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LMAmvk
via IFTTT

Comments