মর্মান্তিক! টাকার জন্য গৃহবধৃকে পুড়িয়ে খুনের চেষ্টা
স্টাফ রিপোর্টার, মালদহ: বিয়ের পাঁচ বছর কেটে গেলেও টাকার চাহিদা কমেনি স্বামী ও শ্বশুড় বাড়ির৷ আর তার জেরেই প্রাণ হারাতে হচ্ছিল এক গৃহবধূর৷ তাঁকে পুড়িয়ে খুনের চেষ্টা করে স্বামী ও শ্বশুড় বাড়ি৷ ঘটনাটি ঘটেছে মালদহর চাঁচোল থানা হাটখোলা গ্রামে৷ গৃহবধূ নিলুফা বিবি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ ওই গৃহবধূর পরিবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে৷ অভিযুক্তরা পলাতক৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে চাঁচোল থানার শীতলপুর মোবারকপুর গ্রামের বাসিন্দা নিলুফা বিবির বিয়ে হয়েছিল হাটখোলা গ্রামে বাসিন্দা শাহীন আহমেদের সঙ্গে। পাত্র পক্ষের দাবি মত বিয়েতে যৌতুক দেন পাত্রীপক্ষ। কিন্তু বিয়ের পাঁচ বছর কেটে যাওয়ার পর নিলুফা বিবিকে দু লক্ষ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দিত স্বামী ও শ্বাশুড়ি৷ নিলুফা তাতে রাজি হয়নি৷ এরপরই শুরু হয় তাঁর উপর অত্যাচার৷ মঙ্গলবার ফের বাপের বাড়ি থেকে দু লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় সাইন। আগের মত সেদিনও রাজি হয়নি নিলুফা।
এতেই ক্ষিপ্ত হয়ে নিলুফাকে ব্যাপক মারধর করে সাইন ও তার মা৷ এমনকি শরীরে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার ছক কষেছিল সাইন৷ ওই গৃহবধূর চিৎকারে গ্রামের মানুষ ছুটে আসলে সাহিন ও তার মা বাড়ি থেকে পালিয়ে যায়।
গ্রামবাসীরা ওই গৃহবধূকে উদ্ধার করে চাঁচল হাসপাতালে ভরতি করে৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ গ্রামের মানুষ নিলুফার বাড়িতে খবর দেয়। এই ঘটনার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিলুফার বাড়ির সদস্যরা৷ যদিও অভিযুক্তরা এখনো অধরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The post মর্মান্তিক! টাকার জন্য গৃহবধৃকে পুড়িয়ে খুনের চেষ্টা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NkCt9W
via IFTTT
Comments
Post a Comment