‘মুসলিমদের থেকে গোরুরাও বেশি সুরক্ষিত’, বিতর্কে শশী থারুর
নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ট্যুইট করে তিনি দাবি করেছেন, দেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের থেকে গরু বেশি নিরাপদ।
দিনদুয়েক আগেই আগে রাজস্থানের আলওয়ারে গোরু চোর সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এরপরই এরকম একটি ট্যুইট করেন শশী থারুর। টুইটারে শশী বলেছেন, বিজেপির মন্ত্রীদের সাম্প্রদায়িক হিংসা কমেছে বলে যে দাবি করেছেন, তা তথ্যভিত্তিক নয়। এমন মনে হচ্ছে, যে বেশ কিছু জায়গায় মুসলমানদের থেকে গরুদের নিরাপত্তা বেশি।
এর আগে শশী ২০১৯-এ বিজেপি ফের ক্ষমতায় এলে ভারত হিন্দু পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেন। তা নিয়ে তুমুল বিতর্ক হয়।
এদিকে, কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল মন্তব্য করেছেন, হিন্দুস্তানকে লিঞ্চিস্তানে বা গণপিটুনিস্তানে পরিণত করছে গেরুয়া শিবির৷ এই ভাষাতেই বিজেপি শিবিরকে আক্রমণ করেছেন তিনি৷ তিনি বলেন, এই সব গণপিটুনির ঘটনার মূলে রয়েছে বিজেপির একরোখা মানসিকতা। তারা নিজেদের নীতি আদর্শকে অন্যের উপর চাপিয়ে দিতে চাইছে। তার জেরেই এই অরাজকতা তৈরি হয়েছে দেশে।
Why BJP Ministers’ claims about reduction in communal violence don’t stand up to the facts: It seems safer in many places to be a cow than a Muslim. https://t.co/ZACOJ005rs
— Shashi Tharoor (@ShashiTharoor) July 22, 2018
The post ‘মুসলিমদের থেকে গোরুরাও বেশি সুরক্ষিত’, বিতর্কে শশী থারুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A0DOB7
via IFTTT
Comments
Post a Comment