প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীকে খুন
স্টাফ রিপোর্টার, মুর্শিদাবাদ: প্রকাশ্য দিবালকে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার গোবিন্দপুর ঘোষপাড়া গ্রামে৷ মৃত ব্যক্তির নাম হারাধন মন্ডল (৪৫)৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা হারাধন বাবু বৃহস্পতিবার সকালে স্থানীয় বাজার থেকে স্কুটিতে একাই বাড়ি ফিরছিলেন৷ পথে ঘোষপাড়া এলাকায় কিছু দুষ্কৃতী হারাধন মন্ডলকে ঘিরে ধরে৷ তিনি কিছু বুঝে ওঠার
আগেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পরে থাকেন হারাধন বাবু। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যায় দুস্কৃতী দল।
এরপর গুরুতর জখম অবস্থায় হারাধন মন্ডলকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রকাশ্য রাস্তার উপর এমন ভাবে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় জমি কেনা বেচার কাজ করতেন হারাধন মন্ডল৷ এছাড়াও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেও বেশ পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি জমি কেনা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিবাদ বাধে। এই বিবাদের জেরেই তাঁকে খুন করেছে বলে পরিবারের অনুমান। ঘটনায় জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে। যদিও অভিযুক্তরা পলাতক। ঘটনায় তদন্তে নেমেছ
The post প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীকে খুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lbs2VN
via IFTTT
Comments
Post a Comment