বাসের রেষারেষিতে প্রাণহানি রুখতে তৎপর রাজ্য
স্টাফ রিপোর্টার, বর্ধমান: বাসের রেষারেষির জেরেই বারবার পথ দুর্ঘটনা ঘটছে৷ হচ্ছে প্রাণহানিও৷ আর তা রুখতে তৎপর রাজ্য সরকার৷ শুক্রবার পূর্ব বর্ধমানে পথ নিরাপত্তা অভিযানে অংশ নিতে এসে জানিয়ে গেলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

এদিন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে ওই বিশেষ পথ নিরাপত্তা অভিযানের আয়োজন করা হয়েছিল৷ মূল অনুষ্ঠানটি হয় উল্লাসে পূর্বাশা বাসস্ট্যান্ডে৷ সেখানেই শুভেন্দু অধিকারী একথা জানান৷
আরও পড়ুন: ৫২৮টি শূন্যপদে চাকরির সুযোগ
মন্ত্রীর কথায়, বাসের রেষারেষিতে রাজ্য সরকার লোক মরতে দেবে না৷ বাংলার সরকার এত দুর্বল নয়৷ সেই কারণেই বাসে কমিশন প্রথা তুলে দিতে তৎপর হয়েছে রাজ্য৷ কিছুদিনের মধ্যেই কমিশন প্রথা উঠে টাইমটেবিল চালু হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ একই সঙ্গে তিনি জানান, বালি ও পাথরের ওভারলোডিং নিয়েও রাজ্য সরকার নতুন নির্দেশিকা আনবে৷ খুব শীঘ্রই সেই নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হবে৷
দু’বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি৷ ওই প্রকল্প চালু হওয়ার রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে বলে মত পরিবহণ মন্ত্রীর৷ তবে ওই প্রকল্পে কিছু ত্রুটি এখনও আছে বলে তিনি মনে করেন৷ তাই এই বিষয়ে আরও নজরদারির উপর জোর দিয়েছেন তিনি৷
আরও পড়ুন: চিনের জন্য চরম ক্ষতি ভারতের, চাকরি হারিয়েছেন ২ লক্ষ
পূর্ব বর্ধমানে পথ নিরাপত্তা সংক্রান্ত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য পরিবহণ সচিব নারায়ণস্বরূপ নিগম, এডিজি (আইজিপি) বিবেক সহায়, পরিবহণ দফতরের ডাইরেক্টর তপন রুদ্র, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব সুব্রত মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, দুই বিধায়ক সুভাষ মণ্ডল ও নিশীথ মালিক-সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও।

পরিবহন মন্ত্রী এদিন ভাতার থেকে কলকাতা পরিবহণ সংস্থার বাস সার্ভিস চালু করেন। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডলের অনুরোধেই এই পরিষেবা চালু করা হল৷ এদিন ওই অনুষ্ঠান থেকে মন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করেন৷
আরও পড়ুন: ধর্মরাজও দেখলেন দিদি-কেষ্টর ‘উন্নয়ন’
বর্ধমান জেলা পুলিশ ও চুঁচুড়া পুলিশ কমিশনারেটের হাতে এদিন তিনি স্পিড লেজার গান তুলে দেন। কয়েকজন চালকের হাতে চশমাও তুলে দেন।

তিনি এদিন জানিয়ে যান, পুজোর আগেই আসানসোলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আলাদা অফিস, কাটোয়ায় নতুন এআরটিও অফিস এবং গুসকরা ও মন্তেশ্বরে নতুন বাসস্ট্যান্ড চালু করবেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর এগুলি চালু করবেন বলে জানিয়ে যান।

একই সঙ্গে শুভেন্দুবাবু জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় ১৬টি ফেরি ঘাটের আধুনিকীকরণের জন্য গত বছর ৭০ কোটি টাকা দেওয়া হয়েছিল। আগামী ৩ সেপ্টেম্বর তিনি কাটোয়া এবং কালনার এই জেটিগুলো তিনি নিজে পরিদর্শন করবেন। ইতিমধ্যেই প্রতিটি জেটির জন্য ২ জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগে স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদকের বাড়িতে ভাঙচুর
The post বাসের রেষারেষিতে প্রাণহানি রুখতে তৎপর রাজ্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LxH24o
via IFTTT
Comments
Post a Comment