পুলিশের রাইফেল ছিনতাই করে গ্রেফতার দুই বিএসএফ জওয়ান
শ্রীনগর: পুলিশের রাইফেল ছিনতাই করার অপরাধে গ্রেফতার করা হল দুই বিএসএফ জওয়ানকে। একই সঙ্গে আরও এক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায়। দক্ষিণ কাশ্মীরের ওই জেলার খানবদল হাউসিং কলোনিতে বৃহস্পতিবার ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই জওয়ান ছাড়া অপর অভিযুক্ত ব্যক্তির নাম হল মানজুর আহমেদ ভাট। সঙ্গম এলাকার বাসিন্দা মানজুর এসপিও-র বাড়ি থেকে রাইফেল চুরি করে। এসপিও বশির আহমেদের বাড়িতে যাতায়াত ছিল মানজুরের। সেই সুবাদেই এসপিও-র বাড়িতে যায় সে। সুযোগ বুঝে চাদরের মাঝে রাইফেল মুড়িয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয় সে।
অঘটন ঘটেছে তা বুঝতে খুব বেশি সময় লাগেনি এসপিও বশির আহমেদের। তড়িঘড়ি বাইরে এসে খোঁজাখুঁজি শুরু করে দেন তিনি। সেই সময়েই মানজুরের সন্দেহজনক গতিবিধি তাঁর নজরে আসে। বিপদ বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মানজুর। যদিও শেষ রক্ষা হয়নি। খানবদল হাউসিং কলোনিতে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে গ্রেফতার করে।
ধৃত মানজুরকে জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সে জানায় যে কোনও অপকর্মের উদ্দেশ্যে নয়, হাউসিং কলোনির বাইরে অপেক্ষারত দুই বিএসএফ জওয়ানের নির্দেশেই সে রাইফেল চুরি করেছে। বিনিময়ে চাকরি এবং দেড় লক্ষ টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মানজুরকে। এর পরেই ওই দু’জন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই বিএসএফ জওয়ান হলেন ইনস্পেক্টর প্যাটেল এবং জাহুর আহমেদ।
The post পুলিশের রাইফেল ছিনতাই করে গ্রেফতার দুই বিএসএফ জওয়ান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lf4Y8B
via IFTTT
Comments
Post a Comment