এভারেস্টের পর এবার ‘চাঁদের পাহাড়’ ছুঁল ১৭ বছরের শিবাঙ্গী
নয়াদিল্লি: সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের শিরোপা আগেই ছিল শিবাঙ্গী পাঠকের। এবার আরও একটা নতুন পালক তাঁর মুকুটে। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করল ১৭ বছরের শিবাঙ্গী পাঠক।
হরিয়ানার হিসারের বাসিন্দা শিবাঙ্গি। মাত্র তিনদিনেই কিলিমাঞ্জারোর শিখর ছুঁয়ে নয়া নজির গড়েছে।
ছেলেবেলা থেকেই অন্যদের থেকে একটু বেশি উচ্চতা ছুঁয়ে দেখার স্বপ্ন ছিল শিবাঙ্গীর। একটি ভিডিওতে শিবাঙ্গী দেখেচিল, অরুণিমা সিনহা মাউন্টেনিয়ারিং- নিয়ে গবেষণা করছেন। আর তা দেখেই উৎসাহ পায় সেন। আর অবশ্যই রয়েছে শিবাঙ্গির পরিবারের সমর্থন। প্রত্যেকদিন একটু একটু করে তার স্বপ্নকে সত্যি করার জন্য অনুপ্রেরনা যোগায় তার পরিবার।
১৬ বছর বয়সেই এভারেস্ট জয় করে শিবাঙ্গি। তার জীবনের লক্ষ্য সপ্তশৃঙ্গ জয় করা। সেই লক্ষ্যের পথেই যাত্রা শুরু করেছে সে। প্রথম শৃঙ্গ হিসেবে নির্বাচিত ছিল মাউন্ট এভারেস্ট।
জহর ইন্সটিটিউট অব মাউন্টেন থেকে পাহাড়ে চড়ার কোর্স করছেন এই পর্বত কন্যা। এছাড়াও কাশ্মীরের দূর্গম হিমবাহে হওয়া ট্রেনিংয়েও অংশগ্রহন করে শিবাঙ্গী । আগামিদিনে অনেক মেয়েরই অনুপ্রেরণা হয়ে উঠবে শিবাঙ্গী।
The post এভারেস্টের পর এবার ‘চাঁদের পাহাড়’ ছুঁল ১৭ বছরের শিবাঙ্গী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JYOv73
via IFTTT
Comments
Post a Comment