১৮ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায় হিমা
হেলসিংকি: ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস৷ মাত্র ১৮ বছর বয়সেই দেশের হয়ে সোনা জিতলেন অসমের এই অ্যাথলিট৷ ৪০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হিমা সময় নিয়েছেন ৫১.৪৬ সেকেন্ড৷
অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটাই প্রথম সোনা ভারতের৷ এর আগে অ্যাথলিটদের এই আসরে জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতেছিলেন নীরাজ চোপড়া, ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ জিতেছিলেন সীমা পুনিয়া ও নভোজিৎ কউর৷ কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা আসেনি৷ স্বপ্নপূরণ করলেন ১৮ বছরের উঠতি অ্যাথলিট হিমা দাস৷
Wow! So proud of you Hima Das. Incredible, historic achievement on becoming the first Indian track athlete to win a medal at any global event winning Gold at women's 400m World U-20 Championships clocking a time of 51.47 seconds. Thank you for the happiness. pic.twitter.com/Cs5wY8sDuM
— Virender Sehwag (@virendersehwag) July 12, 2018
১৮ বছরের হিমার সাফল্যে বিশষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন৷ হিমার সাফল্যে টুইট করে শুভচ্ছা জনান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ টুইটে রাষ্ট্রপতি লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে হিমার হাত ধরে সোনার মুখ দেখল ভারত৷ আগামী দিনে তোমাকে অলিম্পিকে দেখতে চাই৷’ হিমাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম মহিলা অ্যাথিলট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়! এগিয়ে চলো হিমা৷ তোমার সাফল্যে দেশ আজ গর্বিত৷’
Congratulations to our sensational sprint star Hima Das for winning the 400m gold in the World Under-20 Championship. This is India’s first ever track gold in a World Championship. A very proud moment for Assam and India, Hima; now the Olympic podium beckons! #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 12, 2018
T 2865 – CONGRATULATIONS .. #HimaDas , the first Indian Women to win a GOLD in World Athletic track event EVER ! INDIA is proud of you .. you have given us reason to hold up our heads HIGH ! JAI HIND !!
pic.twitter.com/Q0YVCx6FSf
— Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2018
অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে চলতি বছরে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ৪০০ মিটারের ট্র্যাক ফিল্ড বিভাগে ৬ নম্বরে শেষ করেছিলেন৷ সেবার ৪০০ মিটার দৌড়ে হিমা সময় নিয়েছিলেন ৫১.৩২ সেকেন্ড৷
The post ১৮ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায় হিমা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NKbFB3
via IFTTT

Comments
Post a Comment