বাঁধা কাটিয়ে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’
স্টাফ রিপোর্টার, কলকাতা: বহু কষ্ট এবং পরিশ্রমের পর তৈরি হয় একটি চলচ্চিত্র। তবে মুক্তির আগেই যদি তা কোন ভাবে ফাঁস হয়ে যায় বহু ক্ষতির মুখে পরতে হয় পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ছবির পুরো টিমকেই।

২০১৭ র সেপ্টেম্বর মাসে,ইউটিউবে ফাঁস হয়ে যায় এই ছবির লিংক। তিনটি চ্যানেল থেকে এই লিংক আপলোড করা হয়। একটি চ্যানেল লিংকটি তুলে নিলেও বাকিরা তা করেনা। এই কারণে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান কে।

Nothing Beyond Cinema is extremely happy to present the film #BhubanMajhi.
Director FakhrulArifin
ParambrataChattopadhyay and AparnaGhosh protagonists.
Music Kalikaprasad Bhattacharjee distribution
SVF and #releasing3rdAugust@paramspeak @silarindam #AparnaGhosh @SVFsocial pic.twitter.com/6qkoCUnysK— Nothing Beyond Cinema (@NothingBCinema) July 15, 2018
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরী হয়েছে ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের তিন প্রজন্মকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ছবিতে অভিনয়ে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশী অভিনেত্রী অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, সহ অন্যান্য কলাকুশলীদের।

ছবিটি প্রথম দিকে বেশ সমস্যার মুখে পড়লেও এখন সেই সকল সমস্যা কাটিয়ে উঠতে পেরেছে। পরিচালক অরিন্দম শিলের প্রোডাকশন হাউজ থেকে ৩ অগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলায় ছবিটি নিয়ে এত সমস্যা তৈরী হলেও দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে ‘ভুবন মাঝি।’ গত বছর দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছিল ছবিটি।

এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তাঁর গাওয়া শেষ কন্ট্রিবিউশন পাওয়া যাবে এই ছবি থেকেই, আর এটাই সবচেয়ে বড় পাওনা।
The post বাঁধা কাটিয়ে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KW2hwG
via IFTTT
Comments
Post a Comment