শিবলিঙ্গ জড়িয়ে রয়েছে সাপ, দৃশ্য দেখতে ভিড় উপচে পড়ছে এখানে
স্টাফ রিপোর্টার, বালুরঘাট: ফের সাপ নিয়ে চাঞ্চল্য৷ কিন্তু তার পিছনে রয়েছে এক অন্য কারণ৷ এ যেন কিছুটা হিন্দি সিনেমার চেনা ছবির মতোই অনেকটা৷ এক শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে সাপ৷ আর এই দৃশ্য দেখতেই রীতিমতো ভিড় জমে যায় দক্ষিণ দিনাজপুরের বালাপুর এলাকায়৷
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় হাটখোলায় অবস্থিত রথমন্দিরের শিব তলায় প্রতিদিনের মতোই প্রণাম করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে বিষয়টি৷ তিনি দেখেন, একটি বিষাক্ত ফণাধারী সাপ শিব লিঙ্গকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই ওই স্থানে ভিড় জমতে শুরু করে৷ কিছুক্ষণের মধ্যে হাটখোলার এই বিষয়টি আশেপাশে আরও ছড়িয়ে যেতে থাকে৷
পড়ুন: স্বামীর ছবি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন স্ত্রী
এমনকি সেখানে পূজোর ডালা নিয়ে মহিলারা এসে রীতিমতো পূজাপাঠও শুরু করে৷ আবার অনেকে নাগ দেবতাকে তুষ্ট করতে দুধ কলা এবং পয়সা দিয়ে প্রণাম করে যায়৷ তবে এতকিছুর মধ্যে সাপটি শিবলিঙ্গ ছেড়ে অন্যত্র যায়নি৷ আর তাই ঘনঘন তাকে দর্শনে বিভিন্ন এলাকা থেকেও লোজ আসা যাওয়া করছে৷
স্থানীয় বাসিন্দা বাবলু বর্মন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই অনেকে রথমন্দিরে এসেছেন৷ অনেকে এই দৃশ্য দেখে ভক্তিভরে প্রণাম করেছেন৷ পূজোও দিয়েছেন৷ এত ভিড়ে সাপটির যাতে ভয় পেয়ে পালিয়ে না যায় বা তার আঘাত না লাগে সেই দিকে নজর রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷
The post শিবলিঙ্গ জড়িয়ে রয়েছে সাপ, দৃশ্য দেখতে ভিড় উপচে পড়ছে এখানে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LDXRtF
via IFTTT
Comments
Post a Comment