বাস রেষারেষিতে দুর্ঘটনার কবলে ২০ জন যাত্রী
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: দু’টি বেসরকারি যাত্রীবাহি বাসের রেষারেষিতে দুর্ঘটনার কবলে পড়ল ২০ জন বাস যাত্রী৷ ঘটনাটি ঘটেছে রবিবার বাঁকুড়ার ছাতনা কলেজের সামনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পুরুলিয়াগামী কৌশিকী ও মা দুলালী নামে দু’টি বেসরকারি বাস রেষারেষি করছিল৷ তার জেরেই কৌশিকী নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মা দুলালী নামে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হয় ২০ জন যাত্রী৷
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি নিয়ে যায়৷ সেখানে নয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি এগারো জন যাত্রী গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। বাস দু’টিকেই আটক করেছে তাঁরা৷ কিন্তু চালক খালাসি পলাতক।
চায়না ভুঁই নামে এক চিকিৎসাধীন যাত্রী বলেন, ‘হঠাৎ কী করে কী হয়ে গেল বুঝতে পারিনি। হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম। নিজেকে সামলে নিয়ে সঙ্গে থাকা বাচ্চার খোঁজ করতে লাগলাম। এই ঘটনায় আরও এক বাচ্চার গুরুতর আঘাত হয়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা৷ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয়রা এভাবে অতিরিক্ত যাত্রী তোলার নামে বাস রেসারেসি বন্ধ করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
The post বাস রেষারেষিতে দুর্ঘটনার কবলে ২০ জন যাত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LeavAg
via IFTTT
Comments
Post a Comment