৪১ বার ভোটে হেরেও দমেননি, ফের লড়বেন শাহজাদা
ইসলামাবাদ: রাত পোহালেই ভোট শুরু হবে পাকিস্তানে। জেলে রয়েছেন নওয়াজ শরিফ। আর চুটিয়ে প্রচার চালাচ্ছেন ইমরান খান। কে হবেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী, সেদিকে চোখ রয়েছে সবার। তবে এর মধ্যেই রয়েছে বেশ কয়েকজন মজাদার প্রার্থী।
ড. নবাব আম্বের শাহজাদা। চোখে সানগ্লাস, গলায় লাল রঙের স্কার্ফ, মাথায় অদ্ভুত দর্শন টুপি। এটাই তাঁর সিগনেচার স্টাইল। দলের নাম ‘আপ জনাব সরকার পার্টি।’ রাজনীতির ময়দানে তাঁকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে। তবে কখনও জিততে দেখা যায়নি। বারবার হেরেও কোনও ক্লান্তি নেই তাঁর।
গত ৩২ বছরে অন্তত ৪১টা নির্বাচনে লড়েছেন তিনি। কোনোটাতেই জেতেননি। ১৯৯০ সালে তিনি পাকিস্তানিদের কাছে ভোট চাওয়ার সময় বলতে শুরু করেছিলেন যে, জিতলে তিনি নাকি চাঁদে জমি পাইয়ে দেবেন। সেইসময় তাঁকে রেজিস্ট্রেশন দিতে অস্বীকার করে ইলেকশন কমিশন। ২০১৩ তে তিনি পেয়ছিলেন মাত্র সাতটি ভোট। কিন্তু তাতে কার কী? তিনি লড়ে যাচ্ছেন। দমেননি এতটুকুও।
সবাই যখন দুর্নীতি দমন করার প্রতিশ্রুতি দিচ্ছে, তিনি চাইছেন দুর্নীতিকে বৈধ করতে। তাঁর ভাষায় “Need-based corruption”, অর্থাৎ তাঁর মতে কখনও কখনও দুর্নীতিরও প্রয়োজন আছে। যারা ক্ষমতায় আসে তারা পুরোমাত্রায় দুর্নীতি করে, আর শাহজাদা চাইছেন ‘সেমি-কোরাপশন।’
এসব বলে কী আনন্দ পান তিনি? শাহজাদা বলেন, ‘রাজনীতিবিদরা তো আমাদের বোকা বানাচ্ছে। সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি মজা করে মানুষকে সতর্ক করতে চাইছি।
The post ৪১ বার ভোটে হেরেও দমেননি, ফের লড়বেন শাহজাদা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JRtA5S
via IFTTT
Comments
Post a Comment