নতুন রূপ পাচ্ছে সরকার পোষিত গ্রন্থাগারগুলি
স্টাফ রিপোর্টার, বর্ধমান: গোটা রাজ্যের সরকার পোষিত গ্রন্থাগারগুলি কার্যত নতুন জীবন পেয়েছে। আমূল পরিবর্তন হয়েছে গ্রন্থাগারগুলির। এখন নতুন করে গ্রন্থাগারগুলিতে প্রাণের সঞ্চার হয়েছে। গতবছরের তুলনায় এবছর গ্রন্থাগারগুলিতে পাঠকের সংখ্যা অনেকটাই বেড়েছে। বেড়েছে বই পড়ার অভ্যাসও। বুধবার বর্ধমানে পূর্ব ও পশ্চিম বর্ধমানের জনশিক্ষা প্রসার দফতর এবং গ্রন্থাগার দফতরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক রিভিউ বৈঠক করতে আসেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
এদিন তিনি জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় ২০৯ টি গ্রন্থাগারে যেখানে প্রায় ৪৫০ জন কর্মী থাকার কথা৷ সেখানে কর্মী রয়েছেন মাত্র ১৫০জন। রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত এই শূন্যপদ পূরণের চেষ্টা করছেন। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় ১৪ জন অবসরপ্রাপ্ত কর্মীকে গ্রন্থাগারগুলিকে নিয়োগ করার প্রক্রিয়া শেষের পথে বলে তিনি জানিয়েছেন। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমানের গ্রন্থাগার দফতরের কর্মীদের নিয়ে রিভিউ বৈঠক করেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, বাম আমল থেকেই গ্রন্থাগারগুলিতে কর্মী শূন্যতা রয়েছে। বাম আমলে গ্রন্থাগারগুলি ধুঁকছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে সেগুলিকে নবজীবন দেওয়া হয়েছে। এখন গ্রন্থাগারগুলিতে পাঠকের হার অনেক বেড়েছে। গ্রন্থাগারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় রেফারেন্স বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ব বর্ধমান জেলায় ৭৭ টি স্কুলকে এই বিষয়ে যুক্ত করা হয়েছে। এছাড়াও গ্রন্থাগারগুলিতে এখন চাকরির, ডব্লু বি সি এস পরীক্ষার প্রস্তুতি সহায়ক বিবিধ ব্যবস্থা করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় জনশিক্ষা প্রসার দফতরের উদ্যোগে একটি মহিলাদের হোম তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। এই বিষয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা এলে তাঁরা উদ্যোগ নেবেন।
এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, গোটা রাজ্যের সমস্ত গ্রন্থাগারগুলির হিসাব নিকাশকে কড়াভাবে পরীক্ষা নিরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দফতরেও সমস্ত কাজ সিঙ্গেল টেন্ডারের পরিবর্তে ই-টেন্ডার করার কাজ শুরু হয়েছে। সরকারি গ্রন্থাগারগুলির পাশাপাশি সরকারি অনুদান প্রাপ্ত গোটা রাজ্যের ১৪৫০ গ্রন্থাগারকে চলতি বছরে ৩ কোটি ২০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে।
The post নতুন রূপ পাচ্ছে সরকার পোষিত গ্রন্থাগারগুলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KZp9un
via IFTTT
Comments
Post a Comment