এবার তেজাস ছুটবে নতুন যাত্রাপথে

নয়াদিল্লি: বদলাতে চলেছে তেজাসের যাত্রাপথ৷ শুধু যাত্রাপথই নয়, বদল আনা হচ্ছে রঙের ক্ষেত্রেও৷ নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করতে যোগ করা হচ্ছে আধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা৷

আরও পড়ুন- ‘কর্ম সংস্থানে ব্যর্থ কেন্দ্র’

প্রথমে ট্রেনটির যাত্রাপথ ছিল দুটি৷ কিন্তু রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেনটি চলবে দিল্লি-চণ্ডীগড় কিংবা দিল্লির আনন্দ বিহার-লখ্নৌ, এই দুই রুটের মধ্যে একটিতে৷ সূত্রের খবর, নতুন ট্রেনগুলি হতে চলেছে হলুদ, বাদামি রঙয়ের৷

আরও পড়ুন- ডাকঘরে চুরির মামলায় ধৃতকে রাজসাক্ষী করতে চায় পুলিশ

বহু প্রতীক্ষিত দিল্লি-চণ্ডীগড় তেজাস এক্সপ্রেসের পরিষেবাটি যাত্রীরা পেয়েছিলেন গত মার্চে৷ যদিও, পরিকল্পনাটির ঘোষণা হয়েছিল ২০১৬ সালে৷ তবে, দীর্ঘ প্রতীক্ষার পরই সম্ভব হয়েছিল পরিকল্পনাটির বাস্তবায়ন৷

আরও পড়ুন- সংসদের বাইরে বামফ্রন্টের সাথে সিপি‌আই এম এল (লিবারেশন)

পুরনো পরিষেবায় চণ্ডীগড় থেকে দিল্লি যাত্রাপথে সময় লাগত তিন ঘন্টা৷ ২০১৬ সালে প্রথম তেজাস এক্সপ্রস ট্রেনটি চলেছিল মুম্বই-গোয়া রুটে৷ ট্রেনটিতে যাত্রীরা পেয়েছিলেন উন্নত মানের পরিষেবা৷ যার মধ্যে বায়ো-টয়লেট, এলসিডি, জিপিএস সহ মোট ২৯ টি সুবিধার তালিকা প্রকাশ করেছিল কর্তৃপক্ষ৷

সাধারণত অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলির থেকে ২০-৩০ শতাংশ বেশি তেজাসের ভাড়া৷ তবে, তার জন্য মূলত আধুনিক পরিষেবাই দায়ী৷ পুরনো নির্দেশিকাতে ট্রেনটির পরিষেবা যাত্রীরা পেতেন সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ছাড়া)৷

২০১৬-১৭ সালে যাত্রী পরিষেবার জন্য আনা হয়েছিল চারটি নতুন বিলাসবহুল ট্রেন৷ যাদের মধ্যে তেজাস অন্যতম৷ ‘হামসাফার এক্সপ্রেস’ এর মতই সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা ট্রেনটিতে৷ ভারতে দ্রুততম পরিষেবার ট্রেনগুলির মধ্যে তেজাসের নাম উল্লেখযোগ্য৷

The post এবার তেজাস ছুটবে নতুন যাত্রাপথে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lw2HG1
via IFTTT

Comments