নজিরবিহীন: ১২ ঘণ্টা পরও ফল প্রকাশ হল না পাকিস্তানে
ইসলামাবাদ: এগিয়ে যাচ্ছে ইমরানের দল। ভুরি ভুরি অভিযোগ তুলছেন বিরোধীরা। তবে ১২ ঘণ্টা পরও প্রকাশ হল না ফলাফল। অপ্রত্যাশিতভাবে ফল প্রকাশে দেরি হচ্ছে। এমন নজির পাকিস্তানে আগে দেখা যায়নি।
বুধবার সন্ধে ৭টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। রাতভর গণনা চললেও ফলাফল স্পষ্ট হয়নি। ভোর চারটের সময় সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই গণনায় দেরি হচ্ছে। জানানো হয়েছে, এবছরই কোনও এক নতুন পদ্ধতিতে গণনা হচ্ছে প্রথমবার। আর তার জন্যই এই দেরি।
তবে সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ১১২টি আসনে এগিয়ে পিটিআই, পিএমএল ৬৪ আসনে ও পিপিপি ৪৪টি আসনে এগিয়ে আছে।
তবে, কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকই-ইনসাফ। শতাধিক সিটে এগিয়ে রয়েছে এই দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কোনও ফলাফল। বিরোধীরা একের পর এক অভিযোগ তুলছেন ইমরানের বিরুদ্ধে। এর মধ্যেই দেশ জুড়ে উৎসব শুরু করেছে পিটিআই-এর সমর্থকেরা।
প্রাথমিক ফলাফল কোনোভাবেই মেনে নিচ্ছে না নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তাঁর ভাই শাহবাজ শরিফ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, এই ফলাফল তাঁরা মানছেন না। ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, একই অভিযোগ তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিলাওয়াল ভুট্টো। তিনি স্পষ্ট জানিয়েছেন, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
The post নজিরবিহীন: ১২ ঘণ্টা পরও ফল প্রকাশ হল না পাকিস্তানে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mJ2Pas
via IFTTT
Comments
Post a Comment