‘ডিজিটাল ইন্ডিয়ায়’ অপরিষ্কার ট্রেনই বড় সমস্যা
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: বর্তমানে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পে উন্নত ট্রেন পরিষেবার কথা বললেও সেই কথার সঙ্গে কোনও মিল নেই বাস্তবের ট্রেন পরিষেবার৷ এমনটাই অভিযোগ জানালেন জলপাইগুড়ির কিছু নিত্যযাত্রীরা৷
তাদের দাবি, বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশনের লোকাল ট্রেনের অবস্থা শোচনীয়৷ যার জেরে নিত্যযাত্রী থেকে রোগীদের ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে৷
আরও পড়ুন: বহাল তবিয়তে স্থানীয় পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেহুল
এই প্রসঙ্গে বারবার নিত্য যাত্রীদের পক্ষ থেকে লিখিত ভাবে অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি বলে তাঁদের দাবি।
সোমবার রাতে জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে সমস্যাগুলি জানানো হয়৷ মূলত নিত্যদিন জলপাইগুড়ি-শিলিগুড়ি যাতায়াতকারী যাত্রীরা ট্রেনের বেশ কিছু সমস্যার কথা অভিযোগ স্বরূপ জানান৷ এই প্রসঙ্গে নিত্য যাত্রী বাদল দত্ত নামে এক ব্যক্তি বলেন, ‘‘জলপাইগুড়ি টাউন স্টেশনে এই নিয়ে পাঁচবার অভিযোগ জানানো হয়। পরিচ্ছন্ন ট্রেন বা নিয়ম বলতে কিছুই নেই এখানে৷ ট্রেনের বাথরুমের অবস্থা খুবই খারাপ ও নোংরা থাকে। এমনকি ট্রেনের মধ্যে নেই কোনও লাইট, ফ্যান৷ কখনও কখনও যা থাকলেও কোনও কাজ করে না।’’
আরও পড়ুন: জলপাইগুড়িকে ‘সবুজে ঘেরা শহর’ গড়ার বার্তা
অন্যদিকে, বাকি যাত্রীদের দাবি আবার আলাদা৷ এই ব্যাপারগুলি ছাড়াও রোজের যাতায়াতে সমস্যা হয়ে দাঁড়ায় আরও বেশ কিছু সমস্যা৷ যেমন, ট্রেনের জানলা সম্পূর্ণ ভেঙে পড়ে থাকে সিটের উপর৷ সেই জানলা এতটাই নোংরা যে ট্রেনের সিটে বসা যায় না। এমনকি ট্রেনের মাটিতেও পড়ে থাকে প্রচুর নোংরা৷ এই সব অভিযোগ শোনার পর জলপাইগুড়ি স্টেশন ম্যানেজার বলেন, ‘‘আমরা সব অভিযোগই শুনেছি৷ তবে ওই অভিযোগগুলির মধ্যে যেগুলি আমাদের এখান থেকে দেখা সম্ভব হবে সেই অভিযোগগুলি আমরা খতিয়ে দেখব। আর বাকি অভিযোগগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।’’
আরও পড়ুন: ঝাড়গ্রামের বিডিও পরিচয়ে থানায় তাণ্ডব মত্ত যুবকের
উল্লেখ্য, এই সমস্যা কেবল জলপাইগুড়ি-শিলিগুড়ি যাতায়াতকারী যাত্রীদের নয়৷ এমন সমস্যার কথা মাঝে মাঝেই উঠে আসে সংবাদ শিরোনামে৷ বহু দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই এই সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়ায়৷ খুব স্বাভাবিক ভাবেই যাত্রীরা সফর পথে চায় পরিষ্কার-পরিচ্ছন্ন কামরা৷ যা অনেক সময় না মেলায় ক্ষোভ উগড়ে দেন তাঁরা৷
সমীক্ষায় দেখা গিয়েছে, যাতায়াত পথে পরিষ্কার-পরিচ্ছন্নতা সব যাত্রীরই প্রধান চাহিদা৷ তাতে ট্রেনের পাখা লাইট ঠিক মতো কাজ না করলেও সেই সমস্যার একটা সমাধান করা যায়৷ কিন্তু একটা সফরের পর যদি ট্রেনের কামরা বা বাথরুম পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের৷
আরও পড়ুন: নতুনগ্রামের শরতের বাড়িতে উত্তমই ‘কূলদেবতা’
The post ‘ডিজিটাল ইন্ডিয়ায়’ অপরিষ্কার ট্রেনই বড় সমস্যা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LAQLpH
via IFTTT
Comments
Post a Comment