ফের নাবালিকাকে যৌন হেনস্থা, ভাইরাল ভিডিও
লখনউ: আইনকে বুড়ো আঙুল৷ ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে৷ ১৬ বছরের ওই নাবালিকাকে একদল যুবক রাস্তার মাঝেই হেনস্থা করে বলে অভিযোগ৷ তখনই এক যুবক সেই হেনস্থার ঘটনাটি ভিডিও করে৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়৷
উত্তর প্রদেশের ঝাঁসিতে এই ঘটনা ঘটেছে৷ গোটা ঘটনায় তিন যুবক অভিযুক্ত হলেও, একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে৷ বাকি দুজন এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর৷
ঘটনাটি ঘটেছে ১২ই জুলাই৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই মর্মান্তিক ভিডিওটি ভাইরাল হয়েছে৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে এক কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। আর সাহায্যের জন্য প্রাণপণে চিৎকার করছে কিশোরীটি৷
পুলিশ জানিয়েছে কিশোরির মা ক্ষেতে চাষাবাদের কাজ করেন৷ তাঁর জন্যই খাবার ও জল নিয়ে যাচ্ছিল ওই নাবালিকা৷ সঙ্গে ছিল টিফিনবক্স, জলের বোতল৷ তার মা যেখানে কাজ করেন, সেই চাষের ক্ষেতে যাওয়ার সময় একটি জঙ্গল পথে পড়ে৷
জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনও সমস্যা না হলেও, মাকে খাবার ও জল দিয়ে বাড়ি ফেরার পথে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিশোরীকে৷ সেই সময় এক বন্ধু মেয়েটিকে লিফট দেয়৷ জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকে দাঁড়ায় একদল যুবক৷ এই দলে নাবালকরাও ছিল বলে খবর৷
তখনই মেয়েটিকে টানাটানি করতে থাকে অভিযুক্তরা৷ টেনে তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির কাতর আবেদন করছে যেন তাকে ছেড়ে দেওয়া হয়, তার সাথে কিছু না করা হয়৷ ভিডিওর পরের অংশে দেখা গিয়েছে মেয়েটি একটি জায়গায় বসে আছে৷ বাকি যুবকরা তাকে ঘিরে অশ্লীল কটুক্তি করছে৷
ঝাঁসি থানার পুলিস আধিকারিক কুলদীপ নারায়ণ জানিয়েছেন, তিন অভিযুক্তের নাম জানা গিয়েছে। বাকিদের নাম এখনও জানা যায়নি। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ৷
ইতিমধ্যেই কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। সে জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনই তার পরিচিত। কয়েকদিন আগেই বিহারের গয়ায় এরকম ঘটনা ঘটে৷
The post ফের নাবালিকাকে যৌন হেনস্থা, ভাইরাল ভিডিও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LyIYJ5
via IFTTT
Comments
Post a Comment