গভীর রাতে বৈঠকখানায় বাড়ি ভেঙে মৃত এক

স্টাফ রিপোর্টার, কলকাতা: পুরনো বাড়ি ভেঙে প্রাণ গেল এক ব্যক্তির। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহের কাছে বৈঠকখানা এলাকায়।

আরও পড়ুন- রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় রবিবার দিনভর বৃষ্টি হয়েছে। রাতের দিকে দাপট বাড়ে সেই বৃষ্টি। আর সেই বৃষ্টির প্রভাবেই ভেঙে পড়ে বৈঠকখানা এলাকার পুরনো বাড়িটি। এমনই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন- হোটেলের মধ্যে মধুচক্র! অশ্লীল অবস্থায় ২০ যুবক-যুবতিকে ধরল পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকখানার মুড়িপট্টিতে রবিবার রাত আড়াইটে নাগাদ ভেঙে পড়ে পুরনো বাড়িটি। দীর্ঘদিন ধরেই বাড়িটি ভগ্নপ্রায় হয়ে ছিল। সেই বিষয়ে অবগত ছিল প্রশাসন। এমনই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- ২১ জুলাই দলে ভাঙন, রাহুলকে জানাতেই পারলেন না অধীর-মান্নানরা

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েকজন ভিতরে আটকে পড়েন। একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থলের অদূরে অবস্থিত এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন- ‘ডান হাত’-‘বাঁ হাত’-এর বিরুদ্ধে লড়বেন বাংলার রবীনহুড

এখনও ওই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বেশ কয়েকজন। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পরেও তাঁরা এখনও বেঁচে রয়েছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান উদ্ধারকারীরা।

The post গভীর রাতে বৈঠকখানায় বাড়ি ভেঙে মৃত এক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uKihHK
via IFTTT

Comments