পকোড়া-মদ থেকে দূরে থাকুন! সেনাবাহিনীকে একগুচ্ছ কড়া বার্তা প্রধানের
নয়াদিল্লি: একদিকে সামরিক বাহিনীর জন্য প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। তার মধ্যেও সরকারের তাঁবেদারি করার অভিযোগ উঠছে সেনাপ্রধানের বিরুদ্ধে। তাই পরিস্থিতি সামাল দিতে এবার বাহিনীর সদস্যদের উদ্দেশে একগুচ্ছ কড়া বার্তা দিলেন জেনারেল বিপিন রাওয়াত।
অতিরিক্ত মদ্যপান বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিলেন সেনা জওয়ানদের। একইসঙ্গে কোনও নেতা বা অফিসারের আজ্ঞাবহ হয়ে কাজ না করার কথাও বলেন তিনি। সততা ভঙ্গ করলে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, তার জন্য কড়া শাস্তি হতে পারে বলেও বার্তা দেন আর্মি চিফ। সেনাবাহিনীর ১২ লক্ষ সদস্যের জন্য এই নির্দেশিকা জারি করেন তিনি। সব র্যাংকের সদস্যদের জন্যই বার্তা দিয়েছেন বিপিন রাওয়াত।
পাশাপাশি, স্বাস্থ্যের ব্যাপারেও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। যদিও ১২ লক্ষের বাহিনীর শৃঙ্খলা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তবে, বিপিন রাওয়াত তাঁর নির্দেশিকায় বলেছেন, যাতে সেনাবাহিনী পুরি, পকোড়া বেশি না খায় সে ব্যাপারে সতর্ক করেছেন তিনি।
এর মধ্যে নেক নির্দেশিকাই প্রায় এক দশক ধরে রয়েছে। তা সত্বেও, জেনারেল রাওয়াত চেয়েছেন সব নিয়মগুলো আরও একবার মনে করিয়ে দিতে। সেনাবাহিনীর ‘চলতা হ্যায়’ মনোভাবকে ভেঙে নতুন করে উৎসাহ দিতে চেয়েছেন তিনি। প্রত্যেকদিন বাহিনীর জন্য খরচ বাড়ছে। অস্ত্রের জন্যও কয়েক হাজার কোটি টাকা খরচ করছে কেন্দ্র। তাই যথাযোগ্য কাজের প্রমাণ দেওয়ার আর্জিই জানিয়েছেন তিনি।
যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের দূর করে দেওয়া হবে, কোনও র্যাংকের অফিসারকেই রেয়াত করা হবে না। স্পষ্ট বার্তা দিয়েছেন রাওয়াত। পাশাপাশি সেনাবাহিনীর মধ্যে সততার অভাব বারবার সামনে আসছে, এব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বিপিন রাওয়াত বলেন, কড়া শাস্তি দেওয়া হবে, এমনকী পেনশনও বন্ধ করে দেওয়া হতে পারে। কারও তাঁবেদারি না করে ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
The post পকোড়া-মদ থেকে দূরে থাকুন! সেনাবাহিনীকে একগুচ্ছ কড়া বার্তা প্রধানের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2unEQRA
via IFTTT
Comments
Post a Comment