গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, বারুইপুর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিশালাক্ষী তলায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে৷ মৃত মহিলার নাম অপর্ণা দে৷

এই প্রসঙ্গে অপর্ণা দে বাপের বাড়ির সদস্যরা অভিযোগের আঙুল তুলেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে৷ তাদের দাবি, দীর্ঘ ২০ বছর আগে গড়িয়ার বাসিন্দা অপর্ণা দে-র সঙ্গে বিবাহ হয় বিশালাক্ষী তলার পলাশ দে-র। বিয়ের সময় প্রচুর পরিমাণে যৌতুক ও সোনার গয়না দিয়ে বিবাহ দেয় অপর্ণাদেবীর বাবা ও মা৷ কিন্তু তখন তাঁরা কেউই জানতে পারেনি যে পলাশ দে বেকার যুবক ও নেশার মধ্যে ডুবে থাকে। বিয়ের পর প্রথম দিকে সুখ-শান্তিতে সংসার অতিবাহিত হত৷ কিন্তু একটি সন্তান হওয়ার পর যেন সব ওলটপালট হয়ে যায় অপর্ণাদেবীর জীবনে৷

অভিযোগ, ফের পলাশ দে চাপ দিতে থাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। মেয়ের কথা ভেবে প্রথম দিকে টাকা দিতেও থাকেন অপর্ণাদেবীর বাপের বাড়ির সদস্যারা৷ কিন্তু এই পরিণতি যে আরও ভয়ঙ্কর হতে পারে তা ধারণা ছিল না অপর্ণাদেবীর৷ এবার নিজের সন্তানের ভবিষ্যতের জন্য রান্নার কাজের পাশাপাশি আয়ার কাজ করতে থাকেন অপর্ণা দে৷

অপর্ণাদেবীর পরিবারের অভিযোগ, তাঁর স্বামী বরাবরই টাকা আনার জন্য চাপ দিত৷ সেই টাকা না আনতে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে ফেলেছে৷ এমনটাই অভিযোগ দায়ের করেছে অপর্ণার বাপের বাড়ির লোকজনেরা।

প্রসঙ্গত, স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, পলাশ দে সংসার চালাত কোনও রকমে৷ বেশিরভাগ সময়ই নেশার মধ্যে ডুবে থাকত। বাড়িতে এসে অশান্তি মারধর ছিল রোজের নিয়ম৷ স্ত্রী-কে শারীরিক অত্যাচারের পাশাপাশি মানসিক ভাবেও অত্যাচার করত সে। বুধবার রাতে অপর্ণার বাপের বাড়িতে পলাশ ফোন করে জানায় যে তাদের মেয়ে একাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।

অপর্ণার বাপের বাড়ির লোকজন এই খবর পেয়ে বারুইপুর হাসপাতালে এসে দেখেন যে তাদের মেয়ে অপর্ণার নিথর দেহ পড়ে রয়েছে। তবে গোটা ঘটনা জানার পর অপর্ণার বাপের বাড়ির লোকজন বারুইপুর থানায় অপর্ণার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

The post গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mtOw9A
via IFTTT

Comments