আস্থা অর্জনের পর মোদীর ‘খোঁচা’
নয়াদিল্লি: আস্থা ভোটে উতরে গিয়ে আত্মবিশ্বাস বেড়ে আকাশচুম্বি৷ লাইন ধরে ধরে তাই কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঠিক যেভাবে শুরুটা করেছিলেন রাহুল গান্ধি৷ রাফাল থেকে মোদিকে আলিঙ্গন, সবটাই এক হয়ে গেল মোদীর বানে৷ আস্থা ভোট আসলে কংগ্রেসের শক্তি পরীক্ষা বলে জানান মোদী৷ শরিকদের পরখ করতেই আস্থা ভোট বিরোধীদের৷
অনাস্থা বিতর্কের জবাবে মোদী সরাসরি গান্ধি পরিবারকেই কটাক্ষ করলেন৷ চোখে চোখ রেখে কথা বলেন না মোদী, রাহুলের এই মন্তব্যের পাল্টায় মোদী বললেন,‘গান্ধি পরিবারের দিকে চোখে চোখ রাখলেই শেষ হয়ে যেতে হবে৷ টিকে থাকা যাবে না, যাঁরাই এই পরিবারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন তাঁরা আর ফেরেননি৷ যেমন, নেতাজি সুভাষ, শ্যামাপ্রসাদ বণিক,সর্দার বল্লভ ভাই পটেল,মোরাররজি দেশাই,জয়প্রকাশ নারায়ণ৷’ সেই তালিকায় প্রণব মুখোপাধ্যায়কেও রাখেন প্রধানমন্ত্রী৷ রাহুলের বক্তব্যকে পুরোপরি নেতিবাচক বলেই মোদীর দাবি, ‘২০২৪ সালেও অনাস্থা প্রস্তাব আনার শক্তি ভগবান রাহুলকে দিক’৷
মোদীর ৯০ মিনিটের বক্তব্য ছিল কংগ্রেসকে বিদ্ধ করেই৷ তিনি বলেমন, ‘যাঁদের নিজেদের প্রতি আস্থা কম, তাঁদের অনাস্থা প্রস্তাব রেখেছেন,২০১৯ সালে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এই অনাস্থা৷ আর আপনারা নিজেরাই দেখুন কারা আপনাদের শরিক’৷ বার বারই চোখে চোখ রাখার প্রসঙ্গ টেনে মোদীর আক্রমণ, ‘ আমি ধনী পরিবারের দিকে সত্যিই চোখে চোখ রাখতে পারি না, কারণ দরিদ্র পরিবারের ছেলে হয়ে গান্ধি পরিবারের দিকে তাকানোর যোগ্যতা আমার নেই৷’ রাফাল প্রসঙ্গ তুলে রাহুলের কটাক্ষকেও একহাত নেন মোদী৷ বলেন, ‘আমি নিজেকে চৌকিদার বলে গর্বিত, আমি দেশের কর্মী, আমি উন্নয়নের ভাগীদার৷’
সংসদ তখন প্রধানমন্ত্রীর বক্তব্যে থমথমে৷ সমর্থনের ঢাক মাঝে মাঝে বাজছে৷ টানা বলে চলেছেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেস নিজেকে মহান প্রমাণ করতে ব্যস্ত৷ কিন্তু কিসের জন্য? প্রশ্ম মোদীর৷ তিনি বলেন, ‘চন্দ্রশেখর, আই কে গুজরাল, দেবেগৌঢ়ার জন্য কী করেছে কংগ্রেস? শুধু প্রয়োজনে ওঁদের ব্যবহার করা হয়েছে?’ ৯০ মিনিটের বক্তব্যের পুরোটাই ছিল রাহুল সহ কংগ্রেসকে জবাব৷ লোকসভার অনাস্থা ভোটে উতরে গিয়ে কোথাও যেন সংশয়মুক্ত হোলেন মোদী৷ জানালেন,‘এত তাড়াহুড়ো কেন? প্রধানমন্ত্রীকেই উঠতে বলছেন রাহুল, আলিঙ্গন করবেন বলে? উনি ভুলে গেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন, দেশবাসীর ভালোবাসার প্রয়োজন৷’ মোদীর বক্তব্যের পরই সমালোচনার ঝড় বিরোধী মহলে৷ চন্দ্রশেখর নায়ডু সহ অনেকেই জানান, বেসামাল বক্তব্যই রেখেছেন প্রধানমন্ত্রী৷
The post আস্থা অর্জনের পর মোদীর ‘খোঁচা’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JFk9X6
via IFTTT
Comments
Post a Comment