ক্রিকেটার মৃত্যুর ঘটনায় ধৃত তিন
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: ক্রিকেটার বাপ্পা সাহা নিখোঁজের ঘটনায় গ্রেফতার হয় তিনজন। মেটেলি থানার পুলিশ গ্রেফতার করে তাদের। ধৃতদের মধ্যে হয়েছে বাপ্পার বন্ধু আনন্দ সরকার, বন্ধুর স্ত্রীর দাদা প্রতীক দাম ও গাড়ির চালক দেবাশিষ৷ ধৃত এই তিনজনকে শনিবার জলপাইগুড়ি বিশেষ আদালতে নিয়ে আসা হয়। পুলিশ ধৃতদেরকে দশ দিন পুলিশ রিমান্ডে চেয়েছিল। আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জিঞ্জাসাবাদ করে আরও তথ্য জানতে চায় পুলিশ।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা ক্রিকেট খোলোয়ার বাপ্পা সাহা তার বন্ধুদের সঙ্গে মঙ্গলবার পিকনিক করতে গিয়েছিল। জানা গিয়েছিল, বন্ধুর বিবাহ বার্ষিকি অনুষ্ঠানকে কেন্দ্র করে মূর্তি নদির পাড়ে গিয়ে পিকনিকে সামিল হয় তারা। কিন্তু সন্ধ্যায় দিকে মূর্তি নদীতে পরে গিয়ে ভেসে যায় বাপ্পা। এমনটাই দাবি করে বাপ্পার সঙ্গে থাকা বন্ধুরা। কিন্তু মঙ্গলবার বিকেলের পর থেকে এখনও পর্যন্ত তল্লাশি চালিয়েও বাপ্পার দেহ খুঁজে পাওয়া যায়নি।
এ দিকে বাপ্পার সঙ্গে সেদিন যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বাপ্পা নিখোঁজের ঘটনায় রহস্যের দানা বেধেছে৷ খুন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে পুলিশ তারই তদন্তে নেমেছে। এদিন ধৃতদের আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেপাজত দেয় আদালত। ধৃত স্ত্রী সম্পা দাম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে বাপ্পাই নিয়ে গিয়েছে।’
সরকারি আইনজিবি অজুজা প্রধান জানান, মূর্তি নদীতে একটি ঘটনা ঘটেছে। পুলিশ সেই অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার আদালতে তোলা হয় ধৃতদের৷ পাঁচ দিন পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত। এ দিকে অভিযুক্তদের পক্ষের আইনজিবি শান্তুনু ভৌমিক জানান, ধৃতদের বিরুদ্ধে করা সব অভিযোগই মিথ্যে৷
The post ক্রিকেটার মৃত্যুর ঘটনায় ধৃত তিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mhYvic
via IFTTT
Comments
Post a Comment