শান্তিনিকেতনের রতন পল্লি বাজারে বাংলাদেশি এক তরুণীর পাসপোর্ট চুরির চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি
পাসপোর্ট ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে পাকড়াও যুবক। অভিযুক্তকে ধরে গণপিটুনি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনের রতন পল্লি বাজার এলাকায়। অভিযোগ, বাংলাদেশি এক তরুণীর পাসপোর্ট চুরির চেষ্টা করে এক যুবক। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালানোর সময় ধরা পড়ে যায় সে। অভিযোগ, এরপর বাঁশ-লাঠি নিয়ে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে একটি দোকানে আটকে রাখা হয়। পরে শান্তিনিকেতন থানার পুলিশ এসে যুবককে উদ্ধার করে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, ওই যুবক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কয়েকদিন ধরে তাকে রতন পল্লি এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা।
from https://ift.tt/2uWoqA6
via IFTTT
from https://ift.tt/2uWoqA6
via IFTTT
Comments
Post a Comment