বাড়ি থেকেই ২৫হাজার কর্মীকে কাজ করাবে এই সংস্থা!

টোকিও: জাপানের টয়োটা মোটর্স পরিকল্পনা নিয়েছে টেলিকমিউট সিস্টেম চালু করার৷ এর ফলে অফিসে আসার আর তেমন দরকার পড়বে না ২৫হাজার কর্মীর৷ তারা সরাসরি বাড়ি থেকেই কাজ করতে সক্ষম হবে৷ সংস্থার পক্ষ থেকে এমনই ঘোষণা করেছেন৷

এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসা হবে এবং আশা করা হচ্ছে অগস্ট মাস থেকে এই ব্যবস্থা চালু হবে৷ নয়া ব্যবস্থায় মোট ৭২,০০০ কর্মীদের প্রায় এক তৃতীয়াংশের উপর কার্যকরী হচ্ছে ৷ এই কর্মসূচি প্রয়োগ করা হবে সেই সব কর্মীদের উপর যারা পাঁচ বছরের বেশি সময় ধরে এই সংস্থায় কাজ করছেন এবং যারা একেবারে সংস্থার সদর দফতর আইচি-তে মানবসম্পদ, অ্যাকাউন্টস , সেলস এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মরত রয়েছেন৷

এই সব কর্মীদের সারা সপ্তাহের মাত্র দুই ঘন্টা অফিসে গেলেই চলবে , বাকী কাজ এরা সকলে বাড়ি থেকে সেরে নিতে পারবে৷ তবে সংস্থার তথ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্মীদের জন্য এমন ভাবে কম্পিউটার দেওয়া হবে যার ফলে সেই ক্লাউড কম্পিউটিং সিস্টেম থেকে শুধু মক্কেলের টার্মিনালে কাজ করতে পারা যাবে৷

টয়োটা কর্তৃপক্ষ মনে করছে কাজের ক্ষেত্রে শিথিলতার ফলে দক্ষ পুরুষ কর্মীদের সংস্থায় আটকে রাখতে সক্ষম হবে কারণ তারা এবার অনেক বেশি সময় দিতে পারবেন ছেলেমেয়েদের সঙ্গে৷ অন্যদিকে এই ব্যবস্থায় মহিলা কর্মীরা যাতে বিয়ের পর অথবা মা হওয়ার পর চাকুরি না ছাড়েন৷ এই পথেই কর্মীদের কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা কমান যাবে বলে ৷

The post বাড়ি থেকেই ২৫হাজার কর্মীকে কাজ করাবে এই সংস্থা! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NYcExN
via IFTTT

Comments